advertisement

Jitendra Tiwari: প্রার্থী নন, তবু নিজেকে প্রমাণ করতে মরিয়া 'ইলেকশন এজেন্ট' জিতেন্দ্র

Last Updated:

মেয়র পদে থাকাকালীনই তৃণমূলের সঙ্গে তাঁর সংঘাত শুরু৷ বেশ কয়েকদিন টানাপোড়েনের পর জিতেন্দ্র যোগ দিয়েছিলেন বিজেপি-তে (Jitendra Tiwari)৷

আসানসোলে বুথের বাইরে জিতেন্দ্র তিওয়ারি৷
আসানসোলে বুথের বাইরে জিতেন্দ্র তিওয়ারি৷
#আসানসোল: নিজে আসানসোলের (Asansol) প্রাক্তন মেয়র ছিলেন৷ শিবির বদল করে বিজেপি-তে গিয়ে নিজের এলাকাতেই হারের মুখ দেখতে হয়েছে৷ জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) কাছে আসানসোল পুরসভার নির্বাচন তাই প্রেস্টিজ ফাইটের মতোই৷ তবে আসানসোল পুরসভা নির্বাচনে অবশ্য নিজে প্রার্থী হননি জিতেন্দ্র৷ স্ত্রী চৈতালিকে জিতিয়ে আনাই আসানসোলের প্রাক্তন মেয়রের কাছে চ্যালেঞ্জ (West Bengal Municipal Elections 2022)৷
আসানসোল পুরসভা নির্বাচনে তাই বিশেষ নজরে ২৭ নম্বর ওয়ার্ড৷ কারণ এই ওয়ার্ড থেকেই বিজেপি প্রার্থী হয়েছেন জিতেন্দ্রর স্ত্রী চৈতালি তিওয়ারি৷
জিতেন্দ্র তিওয়ারি নিজে আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র ছিলেন৷
advertisement
মেয়র পদে থাকাকালীনই তৃণমূলের সঙ্গে তাঁর সংঘাত শুরু৷ বেশ কয়েকদিন টানাপোড়েনের পর জিতেন্দ্র যোগ দিয়েছিলেন বিজেপি-তে৷ জিতেন্দ্রর দলবদল নিয়ে নাটক কম হয়নি৷ বিজেপি-তেও তাঁর যোগদানকে কেন্দ্র করে রীতিমতো টানাপোড়েন শুরু হয়৷
advertisement
দলবদলের পরের অভিজ্ঞতা অবশ্য জিতেন্দ্রর কাছেও সুখকর হয়নি৷ যে পাণ্ডবেশ্বর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি, বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে লড়তে নেমে সেখান থেকেই হারের মুখ দেখতে হয় তাঁকে৷ বিধানসভা নির্বাচনের পর জিতেন্দ্রর ফের তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়ায়৷ শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি৷
advertisement
এবারের পুরভোট তাই জিতেন্দ্রর কাছে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ৷ স্ত্রী চৈতালি তিয়ারির ইলেকশন এজেন্ট হয়েছেন তিনি৷ এ দিন সকাল থেকেই স্ত্রীকে সঙ্গে নিয়ে বিভিন্ন বুথে বুথে ঘুরতে গিয়ে কখনও পুলিশ, কখনও তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়েছেন তিনি৷ বুথের সামনে বসেও থাকেন তিনি৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আজকে কেউ টোয়েন্টি টোয়েন্টি খেলতে এলে কাল থেকে তাঁকে সারাজীবন টেস্ট ম্যাচ খেলতে হবে৷ দেশে এখনও আইন আছে৷' একদা নিজের গড়ে নিজেকে প্রমাণ করতে মরিয়া আসানসোলের প্রাক্তন মেয়র!
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jitendra Tiwari: প্রার্থী নন, তবু নিজেকে প্রমাণ করতে মরিয়া 'ইলেকশন এজেন্ট' জিতেন্দ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement