advertisement

Jhargram News: ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত...প্যাচপ্যাচে গরমকে বুড়ো আঙুল দেখিয়ে 'রোম্যান্টিক' দুই হাতি

Last Updated:

ভরা গ্রীষ্মে দুই বুনো হাতির মনেও ফুটল বসন্তের ফুল। প্রেমে ভাসল ২ বুনো হাতি

+
দুই

দুই হাতির একত্রে মিলিত ছবি

ঝাড়গ্রাম: ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। না এটা বসন্ত নয়, গ্রীষ্মকাল। প্রেমের ফুল ফুটলে সব সময়ই বসন্ত। ভরা গ্রীষ্মে দুই বুনো হাতির মনেও ফুটল বসন্তের ফুল। প্রেমে ভাসল ২ বুনো হাতি। কলাইকুণ্ডা রেঞ্জের বিরল ঘটনার সাক্ষী থাকল বারডাঙ্গা এলাকার বাসিন্দারা। ভরা গ্রীষ্মের প্যাচপেচে গরমে হাতিদের মিষ্টি প্রেমের মুহূর্তের সাক্ষী থাকা যাবে, এটা কেউই কল্পনা করেননি।
রাস্তা ঘাটে বা পার্কে প্রেমিক-প্রেমিকাদের প্রেমরত অবস্থায় আখছার দেখা যায়। কিন্তু তাই বলে হাতিদের প্রেম! কখনও চাক্ষুষ করা সুযোগ হয়েছে? এমনই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন কলাইকুণ্ডা রেঞ্জের বারডাঙ্গা এলাকা। আধঘণ্টা বারডাঙ্গা জঙ্গল সংলগ্ন অঞ্চলে চলে অনুরাগের ছোঁয়া। একে অপরকে শুড় পেঁচিয়ে প্রেম নিবেদন করছে দুই হাতি। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ভিড় জমান। হস্তি যুগলের প্রেমলীলা দেখে আনন্দিত শতাধিক মানুষ। অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে বন্দী করেন যা এখন রীতিমত ভাইরাল।
advertisement
কয়েকদিন আগেই ভাইরাল হয় ফুল দিয়ে হাতির প্রেম নিবেদনের ভিডিও। সেখানে দেখা যায় গাছের চারপাশে ফুল দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। সবুজ গালিচার উপর দিয়ে ফুলের তোড়া শুঁড়ে পেঁচিয়ে সে দিকে এগিয়ে যাচ্ছে তার সঙ্গী। শুঁড়ের মধ্যে পেঁচিয়ে গোলাপি ফুলের তোড়া ধরে রেখেছে একটি হাতি। সঙ্গিনীকে দেখতে পেয়ে সে ছুটে যায়। ফুল দিয়ে প্রেম নিবেদনও করে হাতিটি।
advertisement
advertisement
তন্ময় নন্দী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত...প্যাচপ্যাচে গরমকে বুড়ো আঙুল দেখিয়ে 'রোম্যান্টিক' দুই হাতি
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement