advertisement

Jagadhatri Puja 2023: ফেলে দেওয়া লোহার জিনিসের দিয়ে তৈরি মণ্ডপ, শিল্পকর্ম দেখে অবাক সকলে

Last Updated:

কল্যাণগড়ের এই জগধাত্রী পূজা এবার ৪৭ তম বর্ষের পদার্পণ করেছে। সেখানে মানুষের ব্যবহারের বাইকের অংশ দিয়ে বানানো হয়েছে পিঁপড়ে থেকে ফড়িং

+
লোহার

লোহার জিনিসের মন্ডপ

উত্তর ২৪ পরগনা: মানুষের ব্যবহার করার পর ফেলে দেওয়া লোহার নানা জিনিসপত্র দিয়ে সেজে উঠেছে মণ্ডপ। কল্যাণগড়ের নেতাজি বাগ জগদ্ধাত্রী পুজোয় এমনই দৃশ্য দেখা গেল। ফেলে দেওয়া লোহার জিনিসের শিল্পকর্ম দেখে অবাক হয়ে যাচ্ছেন দর্শনার্থীরাও।
কল্যাণগড়ের এই জগধাত্রী পূজা এবার ৪৭ তম বর্ষের পদার্পণ করেছে। সেখানে মানুষের ব্যবহারের বাইকের অংশ দিয়ে বানানো হয়েছে পিঁপড়ে থেকে ফড়িং। এই রকম নানান ধরনের ফেলে দেওয়া লোহার জিনিস দিয়েই সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। পাশাপাশি আলোর খেলাও রীতিমতো মন কেড়েছে দর্শনার্থীদের। মণ্ডপে প্রবেশের পথে লোহার গোল অয়াশার ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের মুখমণ্ডলী। গাড়ির ছোট স্প্রিং ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চরিত্র। কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে এবার অন্যতম নজরকাড়া এই মণ্ডপটি। দেখতে সন্ধ্যের পর থেকেই ভিড় জমছে মানুষের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
ফেলে দেওয়া জিনিসের এমন সুন্দর ব্যবহার দেখে মুঠো ফোনে ক্যামেরাবন্দি করছেন সকলেই। পুজো মণ্ডপে প্রতিদিনই বসছে সংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নামিদামি শিল্পীরা পারফর্ম করছেন। ভিড় সামাল দেওয়ার জন্য মণ্ডপ চত্বরে রাখা হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে ভলেন্টিয়ার। তাই লৌহ মানবের থিমে এই বিশেষ প্যান্ডেল দেখতে আসতেই হবে কল্যাণগড়ে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2023: ফেলে দেওয়া লোহার জিনিসের দিয়ে তৈরি মণ্ডপ, শিল্পকর্ম দেখে অবাক সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement