advertisement

Saayoni Ghosh: ভোটে জিতেই যাদবপুরের সাধারণ মানুষের জন্য নয়া চমক দিলেন সায়নী ঘোষ, করলেন বড় ঘোষণা

Last Updated:

Saayoni Ghosh: যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষ সরাসরি যোগাযোগ করতে পারবেন যাদবপুরের সাংসদ এর সাথে চালু হচ্ছে হেল্পলাইন নাম্বার।

যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ
যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ
দক্ষিণ ২৪ পরগনা : ভোটে জিতে চমক দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী সাংসদ সায়নী ঘোষ। এবার থেকে সরাসরি ফোনে কথা বলতে পারবেন সাংসদের সঙ্গে। তার জন্য শীঘ্র চালু হচ্ছে হেল্পলাইন নম্বর। বারুইপুর রবীন্দ্রভবনে সংবর্ধনা অনুষ্ঠানে এসে জানালেন সদ্য নির্বাচিত যাদবপুর লোকসভার তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।
ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘একমাসের মধ্যে হেল্পলাইন নম্বর চালু হবে। ‌যার মাধ্যমে মানুষ সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সমস্যা জানাতে পারবেন।’ এরপরই তিনি বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত ভোটের প্রসঙ্গে আসেন। বলেন,”পুরসভার যে সব ওয়ার্ডে মাইনাস হয়েছে সেখানে আমি নিজে কাজ করব। প্রতি অঞ্চলের বুথে বুথে গিয়ে বিশ্লেষণ করব ফলাফল। যে সব বুথে ফল খারাপ হয়েছে সেখানে মানুষের বিশ্বাস কেন চলে গিয়েছে তা স্কুটিনি করব।”
advertisement
advertisement
এছাড়াও সায়নী বলেন,”আমি সব সময়ই আসব। আগের তিন সাংসদ কী করেছেন সেটা ভুলে যান। কে কত চেষ্টা করছেন। কে বসে গিয়েছেন। কে পিছিয়ে আছেন। সব পঞ্চায়েতে গিয়ে ফল বিশ্লেষণ করব।” ২০২৬ এর বিধানসভা নির্বাচন। সায়নী এদিন সেই নির্বাচনের আগাম ঘণ্টা বাজিয়ে দেন। বলেন,”একটা নির্বাচন শেষ। আর একটা নির্বাচন আসছে। এখন থেকেই কাজ করতে হবে। আমি কাজ করা শুরু করে দিয়েছি।”
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saayoni Ghosh: ভোটে জিতেই যাদবপুরের সাধারণ মানুষের জন্য নয়া চমক দিলেন সায়নী ঘোষ, করলেন বড় ঘোষণা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement