advertisement

রানিগঞ্জের জখম পুলিশকর্তাকে পাঠানো হচ্ছে কোয়েম্বাত্তুরে

Last Updated:

রানিগঞ্জ গোষ্ঠী সংঘর্ষে গুরুতর আহত ডেপুটি কমিশনার অরবিন্দ দত্ত চৌধুরীকে স্থানান্তরিত করা হল কোয়েম্বাত্তুরে ৷ কোয়েম্বাত্তুরের হাসপাতালেই চিকিৎসা হবে তাঁর ৷

#দুর্গাপুর: রানিগঞ্জ গোষ্ঠী সংঘর্ষে গুরুতর আহত ডেপুটি কমিশনার অরবিন্দ দত্ত চৌধুরীকে নিয়ে যাওয়া হল কোয়েম্বাত্তুরে ৷ কোয়েম্বাত্তুরের হাসপাতালেই চিকিৎসা হবে তাঁর ৷
গত ২৬ মার্চ রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্রে হয়ে ওঠে আসানসোলের রানিগঞ্জ ৷ বোমার আঘাতে গুরুতর জখম হন ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরি ৷ এতদিন দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷
advertisement
গতকালই জখম পুলিশকর্তাকে দেখতে যেতে চেয়েছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ রাজভবনের প্রেস সচিব জানান, পরিস্থিতির সঙ্গে অবগত হওয়ার জন্য রাজ্যপাল সেখানে যেতে চেয়েছেন। কিন্তু রাজ্যপালের এই আবেদনে সায় মেলেনি নবান্নর তরফে ৷ প্রশাসনের সূত্রে কালই রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়, এলাকার পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় ৷ এখনও বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা রয়েছে ৷ ফলে রাজ্যপালকে এই মুহূর্তে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ৷ এরপরই দুর্গাপুর যাওয়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন রাজ্যপাল ।
advertisement
অন্যদিকে, রামনবমীর অনুষ্ঠান ঘিরে এই অশান্তির বিস্তারিত জানতে চেয়ে গতকাল রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল কেন্দ্র ৷ উত্তেজনা প্রবণ এলাকায় বাড়তি নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ একইসঙ্গে প্রয়োজনে কেন্দ্রের তরফে রাজ্যকে অতিরিক্ত নিরাপত্তাও দেওয়া হবে বলেও জানানো হয়েছে ৷ রাজ্যের প্রয়োজন হলে কেন্দ্র আধাসেনা পাঠাতে পারে বলে খবর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রানিগঞ্জের জখম পুলিশকর্তাকে পাঠানো হচ্ছে কোয়েম্বাত্তুরে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement