advertisement

জখম ডেপুটি কমিশনারকে দেখতে যেতে চান রাজ্যপাল, মত নেই সরকারের

Last Updated:

জখম ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরিকে দেখতে দুর্গাপুর যেতে চাইলেন খোদ রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী ৷ বুধবার একটি প্রেস বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি ৷

#কলকাতা: জখম ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরিকে দেখতে দুর্গাপুর যেতে চাইলেন খোদ রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী ৷ বুধবার একটি প্রেস বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি ৷
গত ২৬ মার্চ রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্রে হয়ে ওঠে আসানসোলের রানিগঞ্জ ৷ বোমার আঘাতে গুরুতর জখম হন ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরি ৷ দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ৷
advertisement
এ বার বিজ্ঞপ্তি দিয়ে অরিন্দমবাবুকে দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রাজ্যপাল ৷ রানিগঞ্জের পরিস্থিতির খোঁজ নেন তিনি ৷
advertisement
তবে রাজ্যপালের সফর ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তার বাতাবরণ ৷ রাজ্যের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যপালকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ৷ সরকারের তরফে জানানো হয়েছে, এখনও রানিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক নয় ৷ সেখানে পুলিশ মতোয়েন করা হয়েছে ৷ ফলে এই অবস্থায় রাজ্যপালের এই সফর নিরাপদ নয় বলেই মনে করছে সরকার ৷
advertisement
অন্যদিকে, রামনবমীর অনুষ্ঠান ঘিরে এই অশান্তির বিস্তারিত জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র ৷ উত্তেজনা প্রবণ এলাকায় বাড়তি নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ একইসঙ্গে প্রয়োজনে কেন্দ্রের তরফে রাজ্যকে অতিরিক্ত নিরাপত্তাও দেদেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ প্রয়োজনে কেন্দ্র রাজ্যকে আধাসেনা পাঠাতে পারে বলে খবর ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জখম ডেপুটি কমিশনারকে দেখতে যেতে চান রাজ্যপাল, মত নেই সরকারের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement