advertisement

Indian Railways: বনগাঁ থেকে দিল্লির এসি এক্সপ্রেস ট্রেন? রেলের 'বিজ্ঞপ্তি' ঘিরে শোরগোল পড়তেই জানা গেল আসল কাণ্ড!

Last Updated:

Indian Railways: ভাইরাল বিজ্ঞপ্তি, বাংলার সীমান্ত শহর বনগাঁর সঙ্গে তবে কি এবার জুড়বে দেশের রাজধানী? কি জানাল রেল, জানুন বড় খবর

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তি
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তি
উত্তর ২৪ পরগনা: রেলের একটি বিজ্ঞপ্তি ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে সীমান্ত শহর বনগাঁয়। যেখানে বনগাঁ ভায়া রানাঘাট হয়ে নয়াদিল্লি সম্পূর্ণ এসি এক্সপ্রেস ট্রেন চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই চলছে জোর চর্চা। আশার আলোও দেখতে শুরু করেছেন জেলাবাসী।
অনেকেই মনে করছেন অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণের পর এবার আরও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্যই রেলের তরফ থেকে নেওয়া হচ্ছে এই ধরনের পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি তথাকথিত “রেলওয়ে বিজ্ঞপ্তি”-তে দাবি করা হয়েছে যে পূর্ব রেলওয়ে বনগাঁ জংশন থেকে নয়াদিল্লি পর্যন্ত একটি নতুন ২২ কোচের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চালুর প্রস্তাব রেল বোর্ডে পাঠিয়েছে।
advertisement
আরও পড়ুন: ট্রেনে সর্বোচ্চ কত ওজনের লাগেজ নিয়ে ওঠা যায় জানেন? অতিরিক্ত লটবহর নিয়ে উঠলে বিরাট জরিমানা হতে পারে, রেলের নিয়ম জানুন
উল্লেখযোগ্য ভাবে, ওই তথাকথিত বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট স্টেশনে দাঁড়ানোর সময়সূচি, স্টেশন তালিকা, ট্রেনের শ্রেণিবিন্যাস এবং রেক রক্ষণাবেক্ষণের তথ্যও তুলে ধরা হয়েছে। যা দেখে যাত্রীরাও নানা চর্চা করছেন। তবে হুবহু রেলের বিজ্ঞপ্তির মতো হলেও, এই বিজ্ঞপ্তি ঘিরেই তৈরি হয়েছে ধোঁয়াশা। পূর্ব রেলওয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যে বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই প্রস্তাবটি সম্পূর্ণরূপে ভুয়া এবং ভিত্তিহীন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আঙুল ছুঁতেই গল গল করে গড়াচ্ছে রক্ত’! CID-খ্যাত দয়ার বাইশ বছরের কেরিয়ারে ভয়ঙ্কর কাণ্ড, জানলে শিউরে উঠবেন
পূর্ব রেলওয়ে রেল বোর্ডে এই ধরনের কোনও ট্রেন চালুর প্রস্তাব পাঠায়নি। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য যাত্রীদের মধ্যে অযথা উত্তেজনা এবং বিভ্রান্তি সৃষ্টি করছে। ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রস্তাবপত্র দেখে সীমান্ত শহর বনগাঁর সঙ্গে দেশের রাজধানী যুক্ত হওয়ার যে আশা দেখছিলেন যাত্রীরা তা যেন এক প্রকার স্বপ্নই রয়ে গেল।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: বনগাঁ থেকে দিল্লির এসি এক্সপ্রেস ট্রেন? রেলের 'বিজ্ঞপ্তি' ঘিরে শোরগোল পড়তেই জানা গেল আসল কাণ্ড!
Next Article
advertisement
HS Exam 2026: উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা, ঘর থেকে বেরোচ্ছে না মেয়ে! বাবা-মা দরজায় ঠেলে ঢুকেই অস্বাভাবিক দৃশ্য, বসিরহাটে চাঞ্চল্য
উচ্চ মাধ্যমিকের ২য় পরীক্ষা, ঘর থেকে বেরোচ্ছে না মেয়ে! বসিরহাটের বাড়িতে মারাত্মক কাণ্ড
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অস্বাভাবিক মৃ*ত্যু

  • নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দে*হ উদ্ধার

  • বসিরহাট থানার বাগুন্ডী গ্রামের ঘটনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement