Indian Pakistan: এবার কি ভারতীয় জওয়ান পূর্ণমের মুক্তি? ভারতীয় সেনার বড় পদক্ষেপ, আশায় বুক বাঁধছে পরিবার
- Reported by:Rahi Haldar
- Published by:Raima Chakraborty
Last Updated:
Indian Pakistan: এতদিন ফ্ল্যাগ মিটিংয়ে উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান। এবার অন্তত পূর্ণমকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হবে। এমনটাই মনে করছে পূর্ণনামের স্ত্রী-সহ পরিবারের লোকজনেরা।
হুগলি: শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাকিস্তান রেঞ্জার্স জওয়ানকে আটক করে ভারতীয় বিএসএফ। সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিষড়ার বিএসএফ জওয়ানের পরিবার। কেন?
এতদিন ফ্ল্যাগ মিটিংয়ে উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান। এবার অন্তত পূর্ণমকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হবে। এমনটাই মনে করছে পূর্ণনামের স্ত্রী-সহ পরিবারের লোকজনেরা। বারো দিন হয়ে গেল, এখনও পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বার বার ফ্ল্যাগ মিটিং করছে ভারত।
advertisement
আরও পড়ুন: ট্রেনে সর্বোচ্চ কত ওজনের লাগেজ নিয়ে ওঠা যায় জানেন? অতিরিক্ত লটবহর নিয়ে উঠলে বিরাট জরিমানা হতে পারে, রেলের নিয়ম জানুন
কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণমকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনও সদিচ্ছা দেখা যায়নি। শনিবার পাক রেঞ্জার্সের জওয়ান বিএসএফ-এর হাতে আটক হওয়ায় এবার অন্তত তাঁকে দিয়ে পূর্ণমকে ছাড়াতে পারবে বিএসএফ, মনে করছেন ভারতীয় জওয়ানের স্ত্রী রজনী সাউ।
advertisement
advertisement

পূর্ণম কুমার সাউ
আরও পড়ুন: বনগাঁ থেকে দিল্লির এসি এক্সপ্রেস ট্রেন? রেলের ‘বিজ্ঞপ্তি’ ঘিরে শোরগোল পড়তেই জানা গেল আসল কাণ্ড!
জওয়ানের স্ত্রী ছেলে ও পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে পাঠানকোট গিয়েছিলেন। সেখানে বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের সিও-র সঙ্গে কথা বলেন। বিএসএফ আশ্বস্ত করে তাঁদের, কয়েকদিন ধৈর্য ধরতে। পূর্ণমকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে বলে জানানো হয়।
advertisement
তাঁর স্ত্রী জানান, আরও কয়েকদিন অপেক্ষা করবেন তিনি। দিল্লিতে গিয়ে বিএসএফের শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করবেন। ১২ দিন হয়ে গেল, কী অবস্থায় রয়েছে পূর্ণম জানা নেই। তাই দুশ্চিন্তা বাড়ছে। তবে তার মধ্যে একটা স্বস্তির খবর, পাকিস্তানের রেঞ্জার্সের রাজস্থানে আটক হওয়া।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2025 3:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Pakistan: এবার কি ভারতীয় জওয়ান পূর্ণমের মুক্তি? ভারতীয় সেনার বড় পদক্ষেপ, আশায় বুক বাঁধছে পরিবার









