advertisement

ভোটের মুখে অনুব্রতকে নোটিশ আয়কর দফতরের, ৩০ এপ্রিলের মধ্যে জবাব তলব

Last Updated:

আয়কর দফতরের দাবি বেশ কয়েকটি জেলায় অনুব্রতর হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে। সেই ব্যাপারেই অনুব্রত ও তাঁর আত্মীয়দের জবাব চায় আয়কর দফতর।

আয়কর দফতরের নোটিস অনুব্রত মণ্ডলকে।
আয়কর দফতরের নোটিস অনুব্রত মণ্ডলকে।
#বোলপুর: দিন ছয়েক পরেই বীরভূম জেলায় ভোট। তার আগেই এবার আয়কর দফতর নোটিস ধরাল বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, সম্পত্তির হিসেবনিকেশ জানতে চেয়েই এই নোটিশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। শুধু অনুব্রতই নন, নোটিশ ধরানো হয়েছে তাঁর দুই ভাই এবং এক পরিচিতকেও। সম্পত্তি সংক্রান্ত প্রশ্নগুলিক জবাব দেওয়ার জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলতে। আয়কর দফতরের দাবি বেশ কয়েকটি জেলায় অনুব্রতর হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে। সেই ব্যাপারেই অনুব্রত ও তাঁর আত্মীয়দের জবাব চায় আয়কর দফতর।
প্রসঙ্গত আগামী ২৯ এপ্রিল বীরভূমে নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার মধ্যেই এই আয়কর দফতরের নোটিসে রাজনৈতিক অভিসন্ধিই দেখছে তৃণমূল। বলা হচ্ছে, প্রচারের শেষ লগ্নে অনুব্রতকে চাপে রাখতেই এই কৌশল। ঠিক যেমনটা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী থেকে পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্রদের ক্ষেত্রেও। তৃণমূল এই ভোটপর্বে বারংবার ইডি-সিবিআই-এর রাজনীতিকরণ নিয়ে সরব হয়েছে। এক্ষেত্রে ৩০ তারিখের মধ্যে জবাব চাওয়া হয়েছে অনুব্রত মন্ডলের। এই নিয়ে অনুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, তৃণমূলের শক্ত ঘাঁটি বীরভূম, তার আগে এই কাণ্ডে রাজনৈতিক ফায়দা নিতে চাইবে বিজেপি।
advertisement
প্রসঙ্গত অনুব্রত মণ্ডলের নিরাপত্তা রক্ষীর সম্পত্তির পরিমাণ নিয়েও দিন কয়েক আগে প্রশ্ন তুলেছিলেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোটের মুখে অনুব্রতকে নোটিশ আয়কর দফতরের, ৩০ এপ্রিলের মধ্যে জবাব তলব
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement