advertisement

India-Bangladesh Border: ভারত বাংলাদেশ বিথারী সীমান্তে অবৈধ প্রবেশ! তারপর ‌যা হল ‌যুবকের

Last Updated:

India-Bangladesh Border: সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা  এলাকায় টহল দেওয়ার সময় এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাদের চলাফেরা দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়

সরুপনগর থানা 
সরুপনগর থানা 
উত্তর ২৪ পরগনা : ভারত বাংলাদেশ বিথারী সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়লো যুবক। অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে আসার সময় এক যুবককে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার ওই অভিযুক্ত যুবককে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ।
আরও পড়ুনঃ চরম অমানবিকতা, বিনা চিকিৎসায় মৃত্যু হল এক রেলযাত্রীর
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত অভিজিৎ কুন্ডু অবৈধভাবে সীমান্তের বেড়াজাল টপকিয়ে গত কয়েক দিন আগে বাংলাদেশে গিয়েছিল। একইভাবে গতকাল বিকালে এদেশে আসার সময় বিথারী বিওপির ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা এলাকায় টহল দেওয়ার সময় এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তার চলাফেরা দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়। ওই যুবক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করেছে।
advertisement
সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ এর পর তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। তার বাড়ি হাবরা থানার বাউগাছি এলাকায়। তবে ওই যুবক অবৈধভাবে কি উদ্দেশ্যে বাংলাদেশে গিয়েছিল! এর পিছনে আন্তর্জাতিক পাচার চক্র লুকিয়ে আছে কিনা তা পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India-Bangladesh Border: ভারত বাংলাদেশ বিথারী সীমান্তে অবৈধ প্রবেশ! তারপর ‌যা হল ‌যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement