advertisement

West Bengal News: অর্পিতা-কাণ্ডের মধ্যেই বারাসাতে উদ্ধার কেজি-কেজি সোনা, দাম শুনলে আঁতকে উঠবেন!

Last Updated:

West Bengal News: বারাসাতে একটি সোনার দোকান থেকে এই সোনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ৯.৮৬৫ কেজি উদ্ধার করল কাস্টমস আধিকারিকরা।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#বারাসাত: দিন কয়েক আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার সোনা উদ্ধার করেছিল ইডি। সঙ্গে ছিল ৫০ কোটি নগদ টাকা। সেই শোরগোল কমতে না কমতেই চার কোটি টাকার সোনা উদ্ধার করল কাস্টমস। বারাসাতে একটি সোনার দোকান থেকে এই সোনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ৯.৮৬৫ কেজি উদ্ধার করল কাস্টমস আধিকারিকরা।
প্রসঙ্গত, বিদেশ থেকে অবৈধ ভাবে আনা সোনা উদ্ধার হয়েছিল বড়বাজারে। বড়বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে সাড়ে চার কোটি টাকা মূল্যের অবৈধ সোনা উদ্ধার করেছিল শুল্ক দফতরের আধিকারিকরা। কে বা কারা এই পাচার-কাণ্ডের সঙ্গে যুক্ত, কোথা থেকেই বা এল এত সোনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
advertisement
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজারের একটি দোকানে অভিযান চালিয়েছিলেন শুল্ক দফতরের আধিকারিকরা। সন্ধান চালিয়ে মেলে ৯,০২০.৪৬ গ্রামের সোনা। এই সোনার বাজারমূল্য ৪ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানিয়েছেন আধিকারিকরা।
তাঁরা জানান, এই সোনা নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে। কোথা থেকে এই সোনা এল এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আধিকারিকদের অনুমান, বড় কোনও পাচারচক্র এই কাণ্ডে যুক্ত থাকতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: অর্পিতা-কাণ্ডের মধ্যেই বারাসাতে উদ্ধার কেজি-কেজি সোনা, দাম শুনলে আঁতকে উঠবেন!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement