advertisement

ED raid at Apa: শান্তিনিকেতনের অপা-য় হানা ইডি-র, পার্থ-অর্পিতার বাড়িতে শুরু তল্লাশি

Last Updated:

বেলা এগারোটার কিছু পরে বোলপুরে পৌঁছয় প্রথমেই অপা-য় যান ইডি কর্তারা৷ ইতিমধ্যেই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন তদন্তকারীরা৷

শান্তিনিকেতনে পার্থ- অর্পিতার এই বাড়়িতেই হানা ইডি-র৷
শান্তিনিকেতনে পার্থ- অর্পিতার এই বাড়়িতেই হানা ইডি-র৷
#অনুপ চক্রবর্তী, বোলপুর: বোলপুরের শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি অপা-য় হানা দিল ইডি৷ এ দিন সকালেই কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেয় ইডি-র একটি বড় দল৷ বেলা এগারোটার কিছু পরে বোলপুরে পৌঁছয় প্রথমেই অপা-য় যান ইডি কর্তারা৷ ইতিমধ্যেই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন তদন্তকারীরা৷
ইতিমধ্যেই গোটা বাড়িিট ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী৷ বাড়িটি দেখাশোনার দায়িত্বে থাকা মহিলা কর্মী গেট খুলে দিলে বাড়ির ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা৷ ২০১২ সালে এই বাড়িটি অর্পিতার নামে কেনা হয়৷ বাড়িটির দলিলেও পার্থ চট্টোপাধ্যায়ের সই মিলেছে৷
advertisement
পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পরেই তাঁদের জিজ্ঞাসাবাদ করে শান্তিনিকেতনের প্রান্তিকের ফুলডাঙার এই বাড়িটির খোঁজ পান ইডি আধিকারিকরা৷ শুধু অপা নয়, শান্তিনিকেতনে পার্থ এবং অর্পিতার একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে৷
advertisement
টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার  দু'টি ফ্ল্যাটে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধারের পরে অর্পিতার নামে থাকা অন্যান্য সম্পত্তি এবং তাঁর পার্লারেও হানা দিয়েছে ইডি৷ এবার শান্তিনিকেতনের এই বাড়িতে শুরু হল তল্লাশি৷
advertisement
আজই ফের আদালতে তোলা হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে৷ তার আগে দু' জনের বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড় করতে মরিয়া ইডি৷ কারণ ফের একবার পার্থ- অর্পিতাকে নিজেদের হেফাজতে নিতে চায় তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ED raid at Apa: শান্তিনিকেতনের অপা-য় হানা ইডি-র, পার্থ-অর্পিতার বাড়িতে শুরু তল্লাশি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement