advertisement

North 24 Parganas News: সরকার টাকা দিচ্ছে না, গয়না বেচে মা-শিশুদের পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা!

Last Updated:

বসিরহাটের এই অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, শিশু ও গর্ভবতী মায়েদের খাবারের যোগান দিতে গিয়ে তাঁদের অনেককে বাজার থেকে চড়া সুদে টাকা ধার করতে হয়েছে

শিশু খাদ্যের দাবীতে পথে নামল অঙ্গনওয়াড়ি কর্মীরা 
শিশু খাদ্যের দাবীতে পথে নামল অঙ্গনওয়াড়ি কর্মীরা 
উত্তর ২৪ পরগনা: শিশুখাদ্যের জোগান নেই। আর তাই খাদ্যের দাবিতে পথে নামলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। গত কয়েক মাস ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের খাদ্য ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবারের টাকা বরাদ্দ করা হচ্ছে না বলে কর্মীদের দাবি। এদিকে সরকারি নির্দেশে তাঁদের খাবার দিতে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের সোনার গয়না পর্যন্ত বন্ধক রাখতে হয়েছে। এই পরিস্থিতিতে বরাদ্দ টাকা চেয়ে পথে নামলেন তাঁরা।
বসিরহাটের এই অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, শিশু ও গর্ভবতী মায়েদের খাবারের যোগান দিতে গিয়ে তাঁদের অনেককে বাজার থেকে চড়া সুদে টাকা ধার করতে হয়েছে। গত তিন মাস ধরে সরকারিভাবে কোন‌ও টাকা না পাঠানোয় এই পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ কেউ খেদের সঙ্গে বলেন, অন্যদের পুষ্টিকর খাবার দিতে গিয়ে আমাদের ঘরের ছেলেরা খেতে পারছে না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই পরিস্থিতিতে আর না পেরে তাঁরা বিক্ষোভের পথে হাঁটতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বসিরহাটের অঙ্গন‌ওয়াড়ি কর্মীরা। প্রিয়াঙ্কা দাস সামন্ত, সাফিনা পারভিন সহ এলাকার ৯ টি গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মীরা এদিন পথে নেমে ব্যানার-ফেস্টুন নিয়ে শিশু ও প্রসূতি মায়েদের খাদ্যের বরাদ্দের দাবিতে পথে নামেন। পাশাপাশি রান্নার জন্য জ্বালানির বিল বৃদ্ধি ও দীর্ঘদিনের বকেয়া পাওনা টাকার দাবিতে সোচ্চার হন।
advertisement
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সরকার টাকা দিচ্ছে না, গয়না বেচে মা-শিশুদের পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement