advertisement

Husband Murders Wife: অশান্তি চরমে! রাগের মাথায় স্ত্রীর গলায় কোপ মেরে দেহ আগলে বসে থাকল স্বামী!

Last Updated:

দাম্পত্য কলহ চরমে! স্ত্রীকে গলা কেটে খুন করল স্বামী। ঘটনায় ব্যাপক আতঙ্ক নিশিন্দা থানার অন্তর্গত সাপুইপাড়া রবীন্দ্রপল্লীতে। পুলিশ সূত্রে খবর, ঘাতক স্বামীর নাম শম্ভু সরকার।

স্ত্রীকে খুন করল স্বামী
স্ত্রীকে খুন করল স্বামী
হাওড়া:  দাম্পত্য কলহ চরমে! স্ত্রীকে গলা কেটে খুন করল স্বামী। ঘটনায় ব্যাপক আতঙ্ক নিশিন্দা থানার অন্তর্গত সাপুইপাড়া রবীন্দ্রপল্লীতে। পুলিশ সূত্রে খবর, ঘাতক স্বামীর নাম শম্ভু সরকার। মৃতা স্ত্রীর নাম সীমারানি সরকার। তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে হত্যা করা হয় বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, স্ত্রীকে খুন করার পর নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল শম্ভু। সেও অ্যাসিড খেয়েছিল। তাকে বেলুড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জানা গিয়েছে, গত ৩ দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সোমবার সকালে রাগের মাথায় স্ত্রীর গলা কেটে দেয় শম্ভু। ঘটনাস্থলে স্ত্রীর দেহ আগলে বসেছিল শম্ভু। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। সীমারানির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সীমারানির।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Husband Murders Wife: অশান্তি চরমে! রাগের মাথায় স্ত্রীর গলায় কোপ মেরে দেহ আগলে বসে থাকল স্বামী!
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: পরপর ২টি উইকেটের পতন কেকেআরের ! অ্যালেনের পর আউট ক্যামেরন গ্রিনও
KKR vs PBKS : পরপর ২টি উইকেটের পতন কেকেআরের ! অ্যালেনের পর আউট ক্যামেরন গ্রিনও
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement