advertisement

Crime: ছেলেকে স্কুলে দিতে গিয়ে...শেষে এই কাজ! রাগে উন্মত্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে খুন, কেন? ধরা পড়তেই কারণ ফাঁস

Last Updated:

Crime: পানিহাটিতে স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় ৩ মাস পর ভিনরাজ্য থেকে গ্ৰেফতার স্বামী, উদ্ধার ছেলে।

পাশাপাশি স্বামীকেও খুনের পরিকল্পনা ছিল। সেই কারণেই কুড়ুল অর্ডার করেন। কিন্তু, শেষমেশ শুভমের প্রাণ বেঁচে যাওয়ায়, খানিকটা স্বস্তিতে তাঁরা।
পাশাপাশি স্বামীকেও খুনের পরিকল্পনা ছিল। সেই কারণেই কুড়ুল অর্ডার করেন। কিন্তু, শেষমেশ শুভমের প্রাণ বেঁচে যাওয়ায়, খানিকটা স্বস্তিতে তাঁরা।
সুবীর দে,পানিহাটি: পানিহাটিতে স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় ৩ মাস পর ভিনরাজ্য থেকে গ্ৰেফতার স্বামী, উদ্ধার ছেলে। দোষীর শাস্তির দাবিতে সোচ্চার মৃতার পরিবার। পানিহাটি আজাদ হিন্দ নগরে গত জুলাই মাসের ৬ তারিখ স্ত্রী প্রিয়াঙ্কা নাথকে ঘরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করে সন্তানকে নিয়ে পালিয়ে যায় স্বামী শ্রীকান্ত নাথ। গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয় ঘোলা থানায়।
অভিযোগের ভিত্তিতে ঘোলা থানার পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার তিন মাস পর নয়ডা এলাকা থেকে অভিযুক্ত স্বামী শ্রীকান্ত নাথকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে সন্তানকেও। অভিযোগ পালিয়ে গিয়ে নয়ডাতে একটি হোটেলে কাজ করত শ্রীকান্ত। সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের কারণ হিসেবে পুলিশি জেরায় শ্রীকান্ত শিকার করেছে যে তাদের সন্তান খরদহে একটি স্কুলে পড়াশোনা করতো। সেই স্কুলে প্রতিদিন ছেলেকে দিতে যেত মা প্রিয়াঙ্কা নাথ। কিন্তু কেন স্ত্রীকে খুন করল স্বামী?
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় স্কুলের এক অভিভাবকের সঙ্গে ভালবাসার সম্পর্ক তৈরি হয় প্রিয়াঙ্কার। আর এই কথা স্বামী জানতে পারার পর স্ত্রীকে বহুবার সাবধান করে। কিন্তু তাতে কাজ না হওয়ায় সেই জায়গা থেকে ক্ষোভের তৈরি হয়। আর তার জেরে স্ত্রীকে ঘরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে স্বামী শ্রীকান্ত। অভিযুক্তকে ১০ দিনের পুলিশে হেফাজত চেয়ে আজ বারাকপুর আদালতে পাঠানো হবে। আর অভিযুক্ত স্বামীর গ্রেফতার হওয়ার পর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে মৃতার পরিবারের লোকজন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: ছেলেকে স্কুলে দিতে গিয়ে...শেষে এই কাজ! রাগে উন্মত্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে খুন, কেন? ধরা পড়তেই কারণ ফাঁস
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement