advertisement

Howrah News: টানা বৃষ্টিই কাল! তিল, বাদাম সব নষ্ট! হাজার হাজার টাকা নষ্ট হলেও চিন্তা নেই এইসব চাষিদের

Last Updated:

Howrah News: টানা কয়েকদিনের বৃষ্টিতে দারুণ ক্ষতির মুখে জেলার চাষিরা! এবার ডিভিসির ছাড়া জলে উদয়নারায়নপুরের মানুষ রক্ষা পেলেও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি চাষের জমিতে

+
টানা

টানা কয়েকদিনের বৃষ্টিতে তিল ও বাদাম চাষে ক্ষতি

হাওড়া: টানা কয়েকদিনের বৃষ্টিতে দারুণ ক্ষতির মুখে জেলার চাষিরা! এবার ডিভিসির ছাড়া জলে উদয়নারায়নপুরের মানুষ রক্ষা পেলেও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি চাষের জমিতে। বাদাম ও তিল আদায়ের আগেই বৃষ্টিতে নষ্ট ফসল। দুর্যোগের আগে জমি থেকে ফসল তুলে আনার চেষ্টা করেও বৃথা। টানা বৃষ্টির আবহে তিল জমি থেকে তুলেও শুটি থেকে তিল পাওয়া যায়নি। বৃষ্টির জল গাছের গোড়ায় জমে বাদাম পচে নষ্ট হয়েছে। বড় ধাক্কা কৃষকদের, একটানা বৃষ্টিতে ভিজে পরিপক্ক তিল বাদামের বীজে অঙ্কুর জন্মে ফসল অবিক্রিত।
আলুর চাষের পর হাওড়ার উদয়নারায়নপুর ব্লকের বিভিন্ন গ্রামে তিল ও বাদাম চাষ হয়ে থাকে। চাষের জমিতে বীজ ছড়ান থেকে কঠোর পরিশ্রম তিন মাস অপেক্ষা শেষে ফসল তোলার এই বৃষ্টি পাকা ধানে মই এর মত। স্থানীয় কৃষকদের কথায়, বিঘার পর বিঘা জমিতে ফসল নষ্ট। তিল ও বাদাম চাষে যে অর্থ লাগান হয়েছিল প্রায় পুরোটাই ক্ষতি। তবে যে সমস্ত কৃষক সরকারি বিমার আওতায় রয়েছেন তাদের কিছুটা স্বস্তি।
advertisement
advertisement
এ প্রসঙ্গে স্থানীয় কৃষকরা জানান, সপ্তাহখানেকের বৃষ্টি তাতেই সব শেষ। মাথায় হাত জেলার বাদাম ও তিল চাষিদের। এবার প্রায় সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে তিল এবং বাদাম।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি লক্ষীকান্ত দাস জানান, কৃষকদের পাশে রয়েছে সরকার। বিভিন্নভাবে কৃষকদের সহযোগিতা। বর্ষা ছাড়াও সারা বছর বিভিন্ন উৎপাদিত ফসলে কৃষকদের ক্ষতি রুখতে সরকারিভাবে বিমা চালু রয়েছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন মানুষকে পরিষেবা প্রদান করে থাকে।
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: টানা বৃষ্টিই কাল! তিল, বাদাম সব নষ্ট! হাজার হাজার টাকা নষ্ট হলেও চিন্তা নেই এইসব চাষিদের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement