advertisement

Horse in Local Train Viral|| ব্যস্ত সময়ে ভিড় ট্রেনের কামরায় সওয়ারি বিরাট ঘোড়া! মুহূর্তে ভাইরাল ছবি...

Last Updated:

Horse in Local Train Viral: বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা। তাও আবার শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার লোকালে। সম্ভবত ৩৪৮৪৮ শিয়ালদহ - ডায়মন্ড হারবার লোকালের ঘটনা বলেই নানা সূত্র থেকে উঠে আসছে।

লোকাল ট্রেনে ঘোড়া।
লোকাল ট্রেনে ঘোড়া।
#কলকাতা: ব্যস্ত সময়ে ট্রেনের কামরায় পা রাখার জায়গা থাকে না। বহু স্টেশনে ট্রেন এসে দাঁড়ালে নিত্যযাত্রীরা উঠতে পর্যন্ত পারে না, এমনও হয়। সেই সময়ে ট্রেনে সওয়ারি হল বিরাট একটি ঘোড়া! বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভিড় ট্রেনে ঘোড়া নিয়ে যাওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে রীতমতো তোলপাড় চলছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা। তাও আবার শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার লোকালে। সম্ভবত ৩৪৮৪৮ শিয়ালদহ - ডায়মন্ড হারবার লোকালের ঘটনা বলেই নানা সূত্র থেকে উঠে আসছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে রেল।
আরও পড়ুন: আপনার কেনা সরষের তেল খাঁটি তো? ল্যাবরেটরি রিপোর্টে ভয়ঙ্কর তথ্য! কলকাতায় বড় চক্রের পর্দাফাঁস...
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, 'এমন ছবি আমরাও পেয়েছি। কিন্তু কোন স্টেশনে এই ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায়নি। কোন স্টেশনে নেমেছেন ওই যাত্রী এবং ঘোড়াটি সেটাও জানা যায়নি। অনুসন্ধান চলছে।'
advertisement
advertisement
আবীর ঘোষাল 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Horse in Local Train Viral|| ব্যস্ত সময়ে ভিড় ট্রেনের কামরায় সওয়ারি বিরাট ঘোড়া! মুহূর্তে ভাইরাল ছবি...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement