advertisement

Hooghly News: দারিদ্রের সঙ্গে লড়াই করে সাফল্যের এভারেস্টে! হস্তশিল্প বিদেশেও এনে দিয়েছে 'ফেম', প্রশান্তর ঝুলিতে বহু পুরস্কার

Last Updated:

Hooghly News: কাঠের তৈরি হস্তশিল্প বিক্রি করে আজ বিদেশেও জনপ্রিয় জিরাটের প্রশান্ত অধিকারী। বিনামূল্য দুঃস্থ শিশুদের দেন অঙ্কন প্রশিক্ষণ।

কাজে মগ্ন প্রশান্ত অধিকারী
কাজে মগ্ন প্রশান্ত অধিকারী
জিরাট, হুগলি, সোমনাথ ঘোষ:  মাত্র ১২ বছর বয়সে বাবার কাছ থেকে হাতেখড়ি। আজ সেই প্রশান্ত অধিকারী একজন সফল শিল্পী। যার নিখুঁত কাঠের কাজ শিল্প প্রেমীদের মুগ্ধ করেছে প্রতিনিয়ত। প্রশান্ত বাবুর ছোটবেলা কেটেছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। পড়াশোনার পাশাপাশি তাঁর প্রতিভা এবং অধ্যাবসায় তাঁকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। বলাগড়ের জিরাটের নেতাজি নগরের বাড়িতে বসেই তিনি কাঠের তৈরি বিভিন্ন জিনিস গড়েন। দারিদ্র্যের সঙ্গে লড়াই করা প্রশান্ত ছোটবেলায় কাঠের কাজ শেখার সময় মনস্থির করেছিলেন এলাকার গরিব ছেলেদের বিনামূল্যে হস্তশিল্প ও আর্ট এন্ড ক্রাফ্ট শেখাবেন।
দীর্ঘ কুড়ি বছর ধরে হস্তশিল্পের সঙ্গে যুক্ত তিনি। পাশাপাশি দশ বছর ধরে একজন অঙ্কনেরও শিক্ষক। কাঠের তৈরি বিভিন্ন ডিজাইনের নিখুঁত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেন এই শিল্পী। রবীন্দ্রনাথ, গান্ধীজী, ক্ষুদিরাম, ডান্ডি অভিযান, সব বিভিন্ন মনীষীদের মূর্তি যেমন তৈরি করেছেন, ঠিক তেমনি বিভিন্ন দেব দেবী মূর্তিও তৈরি করেছেন। আর সেই সমস্ত মূর্তি সরকারি হস্তশিল্প মেলায় নিয়ে গিয়ে বিক্রি করেন প্রশান্ত। ১০০ টাকা থেকে শুরু ১৩ হাজার টাকার পর্যন্ত কাঠের মূর্তি রয়েছে তার কাছে। বিভিন্ন হস্তশিল্প মেলায় গিয়ে সেগুলি বিক্রি করে যা উপার্জন হয়, তার একটা অংশ প্রত্যন্ত গ্রামের গরিব পড়ুয়াদের জন্য খরচ করেন।
advertisement
আরও পড়ুন : নাম ভাঁড়িয়ে জাল লটারির বিশাল কারবার! গোপন ছাপাখানা দেখে অবাক পুলিশ, শেষে জালিয়াতির পর্দাফাঁস
বিনামূল্যে রং, পেন্সিল ,খাতা, পোশাক সহ বিভিন্ন জিনিস কিনে দেন। এমনকি গ্রামে গিয়ে দু:স্থ পড়ুয়াদের অঙ্কনের প্রশিক্ষণ দেন। প্রশান্তর হস্তশিল্পের সুনাম রয়েছে বিদেশের মাটিতেও। অস্ট্রেলিয়া ,সৌদি আরব, ইরান সহ রাজ্যের একাধিক জায়গায় পৌঁছে গিয়েছে তার শিল্প। বিপুল জনপ্রিয়তাও অর্জন করেছে। প্রশান্ত বাবুর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। জেলা স্তরে পুরস্কার পেয়েছেন ১৪ বার। রাজ্যস্তরে পুরস্কার পেয়েছেন তিন বার। ২০২৪ সালের মার্চ মাসে বারুইপুরে এক্সপেরিমেন্ট রিসার্চ ইনস্টিটিউটে সরকারি প্রতিনিধি হিসেবে ছাত্র-ছাত্রীদের শিক্ষাও দিয়েছিলেন। কাঠ ছাড়াও তিনি থার্মোকল, ফাইবার, রেসিন, প্লাস্টিকের বোতল কেটে বিভিন্ন জিনিস তৈরি করা শেখান।
advertisement
advertisement
প্রশান্ত অধিকারীর বাবা অরুণ অধিকারীর ছিল কাঠের ব্যবসা। তার পরিবারে অভাবের মধ্যেও প্রশান্ত বাবুকে আঁকা শিখিয়েছিলেন। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় থেকে বাংলায় অনার্স করার পর, ২০০৯ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন। হুগলির পান্ডুয়া ও বলাগড়ের প্রত্যন্ত গ্রামে গিয়ে গরিব ছেলেমেয়েদের বিনামূল্যে আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজ সেখান তিনি। তার অঙ্কনের পড়ুয়ার সংখ্যা ২৬২ জন ।এদের মধ্যে ১৪০ জনকে বিনামূল্যে তিনি অঙ্কন ও হস্তশিল্প শেখান প্রশান্ত। আগামী দিনে তার ইচ্ছা রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নেওয়া। তার জন্য চলছে প্রস্তুতি।
advertisement
শিক্ষকের এই কাজে খুশি পড়ুয়াদের অভিভাবকরা। উদিতা প্রমানিক, সুব্রত রায়ের সন্তানরাও এই শিক্ষকের কাছে আঁকা শেখেন। কিন্তু কারোর কাছ থেকে কোনও পারিশ্রমিক নেন না। দরিদ্র বাচ্চাদের খাতা, রং পেন্সিল কিনে দেন। প্রশান্ত জানান, ছোটবেলায় আমি দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছি। সেই অনুভূতি আমি বুঝি। তাই কোন গরিব মানুষ যাতে অর্থের জন্য কোনও শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই কারণেই আমি বিনা পারিশ্রমিকে গ্রামের ছাত্র-ছাত্রীদের আঁকার বিভিন্ন সামগ্রিক কিনে দি। আমার বাবা অনেক আর্থিক প্রতিকূলতার মধ্যেও আঁকা ও পড়াশোনা শিখিয়েছিল। আমার তৈরি হস্তশিল্প দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গিয়েছে। আমার পরিবার আমাকে সাহায্য করেন। আমার ইচ্ছা রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া। তার জন্য আমার লড়াই জারি রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দারিদ্রের সঙ্গে লড়াই করে সাফল্যের এভারেস্টে! হস্তশিল্প বিদেশেও এনে দিয়েছে 'ফেম', প্রশান্তর ঝুলিতে বহু পুরস্কার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement