advertisement

South 24 Parganas News: ক্যানিং থানার কোয়ার্টার থেকে উদ্ধার মহিলা হোমগার্ডের দেহ! সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে 'অভিযোগ' দায়ের

Last Updated:

মহিলা হোম গার্ডের দেহ উদ্ধার কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার ক্যানিং পুলিশ কোয়াটারের মধ্যেই

কান্নায় ভেঙে পরেছে পরিবারের সদস্য রা
কান্নায় ভেঙে পরেছে পরিবারের সদস্য রা
ক্যানিং: মহিলা হোম গার্ডের দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ক্যানিং থানার ক্যানিং পুলিশ কোয়াটারের মধ্যেই।  বয়স ২২ বছর। নিহত হোম গার্ড পুলিশকর্মীর বাড়ি জীবনতলা থানা উত্তর মৌখালি এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার ডিউটি শেষ  করে ক্যানিং থানার পেছনে থাকা কোয়ার্টারে গিয়েছিলেন। তারপর বাড়ির থেকেই বারবার ফোন করার পরও ফোনে কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। বোন রুকসানা খাতুন তড়িঘড়ি কোয়ার্টারে চলে যান। দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখেন ওড়না গলায় পেঁচিয়ে সিলিং এর সঙ্গে ঝুলছে ওই মহিলা হোম গার্ড। দিদির অবস্থা দেখার পর কান্নায় ভেঙে পড়েন বোন। এরপর ক্যানিং থানা থেকে পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। খুন না আত্মহত্যা তাও তদন্ত করে দেখা হচ্ছে। দু’বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙ্গরে গিয়ে খুন হয় বাবা। তারপর হোম গার্ডের চাকরি দেওয়া হয়েছিল বাড়ির বড় মেয়েকে। আর এদিনের এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের।
advertisement
advertisement
মৃত হোম গার্ডের বাড়ি জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকায়। এদিকে মৃতের পরিবারের তরফ থেকে ক্যানিং থানার সাব ইন্সপেক্টরের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ায় সে খুন করেছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে ক্যানিং এসডিপিও রামকুমার মণ্ডল জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শুরু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ক্যানিং থানার কোয়ার্টার থেকে উদ্ধার মহিলা হোমগার্ডের দেহ! সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে 'অভিযোগ' দায়ের
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement