advertisement

পাল্টে গেল উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পদ্ধতি! ৪০ নম্বরের শুধু...! পরীক্ষা দিয়ে কী বলছেন পড়ুয়ারা?

Last Updated:

HS Exam: ২০২৫ সালে প্রথমবার নতুন প্রশ্ন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে

উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রতীকী ছবি
উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রতীকী ছবি
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ আজ উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। ২০২৫ সালে প্রথমবার নতুন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। তাতে খুশি পড়ুয়ারা। ৪০ নম্বরের ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষায় তাঁরা যথেষ্ট খুশি। ছাত্রছাত্রীদের বাংলা পরীক্ষা খুবই ভালো হয়েছে বলে খবর।
উচ্চ মাধ্যমিকে নতুন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষার্থীরা খুশি। এই বছর কালনা মহকুমায় প্রায় ৭ হাজারেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছেন। নতুন প্যাটার্ন অনুযায়ী, ৪০ নম্বরের এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের। পরীক্ষার ধরণ অনেকটাই কম্পিটিটিভ পরীক্ষার মতো হওয়ায় ভবিষ্যৎ জীবনে তা ছাত্রছাত্রীদের যথেষ্ট এগিয়ে দেবে বলে মত শিক্ষক মহলের।
advertisement
আরও পড়ুনঃ বেতন বাড়াচ্ছে না কারখানা! ধৈর্যের বাঁধ ভাঙতেই কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা
এদিকে পরীক্ষার প্রথম দিনই দেখা গেল এক ভিন্ন দৃশ্য। নাদনঘাটের অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিন অসুস্থ হয়ে পড়লে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পর্ষদের উদ্যোগে বিশেষ ব্যবস্থা করে সেখানেই তিনি পরীক্ষা দেন।
advertisement
advertisement
অন্যদিকে কালনা শহরের মহারাজা উচ্চ বিদ্যালয়, অম্বিকা স্কুল এবং কালনা হিন্দু বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শেষে অনেকে জানিয়েছেন, একটু পরে এলেই আরও ভালো ফল করা যেত। তবে নতুন পদ্ধতি তাঁদের আত্মবিশ্বাসী করে তুলেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাল্টে গেল উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পদ্ধতি! ৪০ নম্বরের শুধু...! পরীক্ষা দিয়ে কী বলছেন পড়ুয়ারা?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement