advertisement

বেতন বাড়াচ্ছে না কারখানা! ধৈর্যের বাঁধ ভাঙতেই কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

Last Updated:

Factory Workers Protest: এদিন সকাল থেকেই কাজ বন্ধ রেখে বেসরকারি সিমেন্ট ফ্যাক্টরির মূল গেটে কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন

কোলাঘাটে শ্রমিকদের বিক্ষোভ
কোলাঘাটে শ্রমিকদের বিক্ষোভ
কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ বেসরকারি সিমেন্ট কারখানায় শ্রমিক বিক্ষোভ। গেট বন্ধ রেখে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের। এদিন সকাল থেকেই কাজ বন্ধ রেখে কোলাঘাটের একটি বেসরকারি সিমেন্ট ফ্যাক্টরির মূল গেটে কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। এর জেরে বন্ধ হয়েছে সিমেন্ট উৎপাদন।
তাঁদের দাবি, সারাদিন তিন শিফট অনুযায়ী কাজ করেন। মোট কর্মী সংখ্যা ৪১৫ জন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের বেতন বৃদ্ধি, COD সহ নানা দাবি কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
আরও পড়ুনঃ মন্দিরে চুরির খবর পেয়ে এসেছিলেন, পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে চলল গুলি! তারপর? শোরগোল এলাকায়
বারবার শ্রমিক সংগঠন নেতৃত্বেরও জানিয়েছেন। কোনও সুরাহা না হওয়ায় আজ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-এর ব্যানার হাতে নিয়ে সমস্ত কর্মীরা বিক্ষোভে নামেন। কাজ বন্ধ রেখে কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
advertisement
advertisement
বিক্ষোভরত কর্মীদের দাবি, যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ কাজ বন্ধ রেখে তাঁদের এই বিক্ষোভ চলবে। এদিনের এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় সিমেন্ট উৎপাদন। কারখানার মেন গেটের সামনে স্লোগান দিয়ে ধর্নায় বসেছেন কর্মীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেতন বাড়াচ্ছে না কারখানা! ধৈর্যের বাঁধ ভাঙতেই কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement