advertisement

Uttar Dinajpur News: কুয়াশায় বুঝতে না পেরে পথচারীকে পিষে দিল লরি! মৃত্যু বিহারের বাসিন্দার

Last Updated:

মৃত বিহারী পাসোয়ানের বাড়ি বিহারের বারসই থানা এলাকায়। জানা গিয়েছে, ওই ব্যক্তি বিহার থেকে ডালখোলা এসে প্রতিদিন ট্রেনে ট্রেনে হকারি করে বেড়াতেন

লরি 
লরি 
উত্তর দিনাজপুর: মালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল বিহারের বাসিন্দার। মৃত বিহারী পাসোয়ান (৪৬) পেশায় হকার। ট্রেনে হকারি করেন। সেই উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডালখোলার রেক পয়েন্ট এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মৃত বিহারী পাসোয়ানের বাড়ি বিহারের বারসই থানা এলাকায়। জানা গিয়েছে, ওই ব্যক্তি বিহার থেকে ডালখোলা এসে প্রতিদিন ট্রেনে ট্রেনে হকারি করে বেড়াতেন। এদিন‌ও ট্রেনে হকারি করতেই বাড়ি থেকে সকালে বেরিয়েছিলেন। এদিন সকালে প্রচন্ড কুয়াশা করেছিল। মাঝ রাস্তায় কুয়াশার কারণে বুঝতে না পেরে একটি লরি পিছন থেকে এসে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডালখোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। তবে লরির চালক পলাতক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুয়াশার সময় এই রাস্তায় দুর্ঘটনা বেড়ে যায়, তবু পুলিশের নজরদারির অভাব আছে, তাই বিপদ বাড়ছে।
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Uttar Dinajpur News: কুয়াশায় বুঝতে না পেরে পথচারীকে পিষে দিল লরি! মৃত্যু বিহারের বাসিন্দার
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement