advertisement

কেন্দ্রীয় বাহিনীকে পায়ের বদলে বুকে গুলি করার নিদান, বিজেপি প্রার্থী সায়ন্তনের মন্তব্যে বিতর্ক

Last Updated:

মঙ্গলবার বসিরহাটে ভোটের প্রচারে গিয়েছিলেন সায়ন্তন৷ মহিলাদের ধারাল অস্ত্র হাতে রাখারও নিদান দেন সায়ন্তন৷ বসিরহাটে লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহানের বিরুদ্ধে দলের তরুণ নেতা সায়ন্তন বসুকে প্রার্থী করেছে বিজেপি।

#বসিরহাট: কেন্দ্রীয় বাহিনীকে বুকে গুলি করার নিদান দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু৷ সায়ন্তনের মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে৷ বসিরহাটে সভায় সায়ন্তন বলেন, 'বুথ দখলে গেলে পায়ে নয়, বুকে গুলি করুন৷' সায়ন্তনের এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল৷
মঙ্গলবার বসিরহাটে ভোটের প্রচারে গিয়েছিলেন সায়ন্তন৷ মহিলাদের ধারাল অস্ত্র হাতে রাখারও নিদান দেন সায়ন্তন৷ বসিরহাটে লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহানের বিরুদ্ধে দলের তরুণ নেতা সায়ন্তন বসুকে প্রার্থী করেছে বিজেপি।
দিন কয়েক আগে বসিরহাটের বিভিন্ন জায়গায় সায়ন্তন বসুর বিরুদ্ধে পোস্টারও পড়েছিল। পোস্টারে লেখা ছিল, 'সায়ন্তন বসুকে চাই না। স্থানীয় নেতাকেই প্রার্থী করতে হবে।' পোস্টারের নিচে লেখা ছিল, 'বসিরহাট লোকসভা বিজেপি কর্মিবৃন্দ।' সায়ন্তন বসু হিংসায় ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল৷
advertisement
advertisement
আরও ভিডিও: কী বললেন সায়ন্তন, শুনুন...
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেন্দ্রীয় বাহিনীকে পায়ের বদলে বুকে গুলি করার নিদান, বিজেপি প্রার্থী সায়ন্তনের মন্তব্যে বিতর্ক
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement