advertisement

২২ কিলো মাদক, স্করপিও গাড়ি, নগদ...খড়্গপুরে গ্রেফতার আন্তঃরাজ্য ডাকাত দল! ৭ অভিযুক্তের কাছ থেকে কী কী উদ্ধার করল পুলিশ

Last Updated:

খড়্গপুরে গ্রেফতার আন্তঃরাজ্য ডাকাত দল৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বরের রাজ্যে ভিন রাজ্যের একটি ডাকাত দলের প্রবেশের খবর পায় পুলিশ৷

২২ কিলো মাদক, স্করপিও গাড়ি, নগদ...খড়্গপুরে গ্রেফতার আন্তঃরাজ্য ডাকাত দল! ৭ অভিযুক্তের কাছ থেকে কী কী উদ্ধার করল পুলিশ
২২ কিলো মাদক, স্করপিও গাড়ি, নগদ...খড়্গপুরে গ্রেফতার আন্তঃরাজ্য ডাকাত দল! ৭ অভিযুক্তের কাছ থেকে কী কী উদ্ধার করল পুলিশ
খড়্গপুর: খড়্গপুরে গ্রেফতার আন্তঃরাজ্য ডাকাত দল৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বরের রাজ্যে ভিন রাজ্যের একটি ডাকাত দলের প্রবেশের খবর পায় পুলিশ৷ সেই তথ্যের ভিত্তিতেই খড়্গপুরে অভিযান চালায় পুলিশ৷ ঘটনায় ৭ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ৷
সোমবার সাংবাদিক সম্মেলনে এই ঘটনার বিস্তারিত তথ্য জানান খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক ধীরাজ ঠাকুর। তিনি জানালেন, খড়গপুর গ্রামীণ এলাকায় অভিযান চালিয়ে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ৭ জন আন্তঃরাজ্য ডাকাতকে গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২২ কিলোগ্রাম গাঁজা, একটি স্করপিও গাড়ি, একটি ট্রাক, নগদ ১১ হাজার টাকা এবং বেশ কয়েকটি জাল নম্বর প্লেট উদ্ধার করেছে পুলিশ।
advertisement
advertisement
অভিযুক্তদের প্রত্যেককে ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তারা কী উদ্দেশ্যে এই রাজ্যে প্রবেশ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত অভিযুক্তদের বাড়ি বিহার, হরিয়ানা ও উত্তর প্রদেশে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২২ কিলো মাদক, স্করপিও গাড়ি, নগদ...খড়্গপুরে গ্রেফতার আন্তঃরাজ্য ডাকাত দল! ৭ অভিযুক্তের কাছ থেকে কী কী উদ্ধার করল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement