advertisement

Government Job News: বাঁকুড়ায় সরকারি দফতরে কাজের দারুণ সুযোগ! হাতে সময় কম, আজই আবেদন করুন

Last Updated:

Government Job News: হাতে মাত্র কয়েকটা দিন। ভুলেও মিস করবেন না এই সুযোগ। সরকারি চাকরির স্বপ্নপূরণ করুন।

পি এম পোষণ
পি এম পোষণ
বাঁকুড়া: রাজ্য সরকারের দফতরে এবার কাজের সুবর্ণ সুযোগ। বাঁকুড়া জেলার সমষ্টি উন্নয়ন দফতরের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম সহকারী অ্যাকাউন্টেন্ট। বয়সসীমা হিসেবে উল্লিখিত রয়েছে যে ০১/০১/২০২৫ তারিখের হিসাবে আবেদনকারীর বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের পর, যে প্রার্থী নির্দিষ্ট পদে কর্মী হিসেবে নিযুক্ত হবেন তাঁকে প্রতিমাসে ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে। থাকছে অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা। ইচ্ছুক আবেদনকারীকে বাঁকুড়া জেলায় স্থায়ী ভাবে বসবাসকারী হতে হবে। এছাড়াও একমাত্র সরকারি দফতরের অবসরপ্রাপ্ত কর্মীরাই এই পদে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন: কলেজের ক্লাসে ছাত্রকে বিয়ে করার ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা-সমালোচনায় মুখ খুললেন অধ্যাপিকা! কী বললেন জানেন?
চাকরিপ্রার্থীদের যদি সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা এবং কম্পিউটারের দক্ষতা থাকে তাহলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে। আবেদনের জন্য বাঁকুড়া জেলার ব্লক উন্নয়ন দফতরের পক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র পূরণ করতে হবে। অবশ্যই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদনের আগে খুঁটিয়ে বিজ্ঞপ্তিটির পড়ে বুঝে নেবেন এবং তারপরে আবেদন পত্রটি ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করে A4 পাতায় প্রিন্ট করিয়ে পূরণ করতে হবে। চাকরিপ্রার্থীকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প কি বাতিল হয়ে যাবে? শুনেই হাইকোর্ট যা বলল, মমতা সরকারেরই জয়জয়কার
এছাড়াও চাকরি প্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর বিবেচনা করা হবে। ব্লক উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে। ০৫/০২/২০২৫ তারিখে ব্লক উন্নয়ন দফতরের পক্ষ থেকে ইন্টারভিউ আয়োজন করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবশ্যিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সঙ্গে পৌঁছে যেতে হবে। https://bankura.gov.in/notice_category/recruitment/
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Government Job News: বাঁকুড়ায় সরকারি দফতরে কাজের দারুণ সুযোগ! হাতে সময় কম, আজই আবেদন করুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement