advertisement

সদ্য পেয়েছে জিআই ট্যাগ! পুজোয় কিনবেন নাকি কোরিয়াল শাড়ি? আপনাদের আশায় বসে তাঁতিরা

Last Updated:

গরদ শাড়ির নকশা ও বুনা মির্জাপুরের খ্যাতি রয়েছে। মির্জাপুরের তাঁতিরা ঐতিহ্যবাহী পদ্ধতিতে গরদ শাড়ি তৈরি করে আসছেন।

+
তাঁত

তাঁত শাড়ি বুনছেন এক বৃদ্ধা।

রঘুনাথগঞ্জ, তন্ময় মন্ডল : প্রতি বছর ৭ আগস্ট ভারতে জাতীয় তাঁত দিবস হিসেবে পালিত হয়। এটি তাঁত শিল্পের চিরন্তন সৌন্দর্য, উত্তরাধিকার এবং আর্থিক গুরুত্বকে সম্মান জানায়। কেবল পোশাকই নয়, তাঁত বয়ন ভারতের সাংস্কৃতিক কাঠামোতে গভীরভাবে প্রোথিত, যা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত গল্প, রীতিনীতি এবং জীবিকার প্রতিনিধিত্ব করে। রঘুনাথগঞ্জের মির্জাপুরের তাঁতিরা কেমন আছেন? কি বলছেন এই তাঁত দিবস সম্পর্কে?
রঘুনাথগঞ্জের মির্জাপুর গরদ শাড়ির জন্য বিখ্যাত। এখানে তাঁত শিল্পর মাধ্যমে ঐতিহ্যবাহী গরদ শাড়ি তৈরি করা হয়। মির্জাপুরের তাঁতিরা এই গরদ শাড়ির নকশা ও বুননে বিশেষ পারদর্শী। মূলত রেশম সুতো দিয়ে গরদ শাড়ি তৈরি করা হয়, যাতে সূক্ষ্ম নকশা ও কারুকার্য দেখা যায়। এটি গরদ সিল্কের জন্য সুপরিচিত। বিশেষ করে, গরদ শাড়ির নকশা ও বুনা মির্জাপুরের খ্যাতি রয়েছে। মির্জাপুরের তাঁতিরা ঐতিহ্যবাহী পদ্ধতিতে গরদ শাড়ি তৈরি করে আসছেন। যদিও এখন মেশিনেই চলে তাঁতের কাজ।
advertisement
advertisement
রঘুনাথগঞ্জের মির্জাপুরে এই কোরিয়াল ও গরদ শাড়ি তৈরি করে থাকেন বহু শিল্পীরা। এই গ্রামকেই মূলত বলা হয় গরদের কারখানা। এবছর এই  এই কোরিয়াল শাড়ি জিআই ট্যাগ পেয়েছে । ইতিমধ্যেই এবার বিশ্ব দরবারে শাড়ির চাহিদা বাড়বে বলেই আশা করছেন এই শিল্পীরা। তবে কারখানায় তৈরি হওয়া শাড়ি দোকানে বিক্রি হয়ে থাকে। বর্তমানে দোকান মালিকরা খুশি। আগামী দিনে এই শাড়ির যেমন চাহিদা থাকবে তুঙ্গে। ঠিক তেমনই আরও দাম বৃদ্ধি পাবে শাড়ির।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
৭ আগস্ট, ১৯০৫ সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। যা দেশীয় শিল্প এবং বিশেষ করে তাঁতীদের উৎসাহিত করেছিল। ২০১৫ সালে, ভারত সরকার প্রতি বছর ৭ আগস্টকে জাতীয় তাঁত দিবস হিসাবে স্মরণ করার সিদ্ধান্ত নেয়। তবে তাঁত দিবস হলেও তাঁতিরা ন্যায্য মজুরি পান না বলেই আক্ষেপের সুর তাদের গলায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সদ্য পেয়েছে জিআই ট্যাগ! পুজোয় কিনবেন নাকি কোরিয়াল শাড়ি? আপনাদের আশায় বসে তাঁতিরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement