advertisement

ঘরে-বাইরে থইথই করছে জল! উড়েছে রাতের ঘুম, ঘাটালবাসীর জল যন্ত্রণা চোখে দেখা দায়

Last Updated:

দুশ্চিন্তার কালো মেঘ যেন সরছে না ঘাটালবাসীর মাথার উপর থেকে।

এখনও প্লাবিত ঘাটালের  বেশকিছু এলাকা।
এখনও প্লাবিত ঘাটালের বেশকিছু এলাকা।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ প্রতিদিন বৃষ্টি হচ্ছে। দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে ঘাটালবাসীর। পশ্চিম মেদিনীপুরের এই এলাকায় প্রতি বছরই একই চিত্র ফিরে ফিরে আসে। বানভাসী এলাকার মানুষের বাড়ছে দুর্ভোগ। শিলাবতী নদীর জলস্তর কমতে শুরু করলেও এখনও দুর্ভোগ পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। জল কমছে খুবই ধীর গতিতে। তার মাঝে আবারও শুরু হয়েছে বৃষ্টি। যার ফলে দুশ্চিন্তার কালো মেঘ যেন সরছে না ঘাটালবাসীর মাথার উপর থেকে।
ঘাটাল পৌরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ড প্লাবিত রয়েছে। ঘাটাল ব্লকে ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায়। ডুবে রয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। নৌকো, ডিঙি চড়ে স্থানীয় মানুষজন পারাপার করছেন। প্রায় এক মাস ধরে এই জল যন্ত্রণা ভোগ করছে ঘাটালের লক্ষাধিক মানুষ। আরও কতদিন যে এই দুর্ভোগ সহ্য করতে হবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ জলমগ্ন ঘাটাল! মাস্টার প্ল্যানের কাজ কবে শেষ হবে? জানিয়ে দিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া
ঘাটালের মহকুমা শাসকের অফিসে ঘাটাল মাস্টার প্ল্যান ও ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে দিন কয়েক আগে একটি জরুরি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, জেলাশাসক খুরশেদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ সেচ দফতরের একাধিক আধিকারিক। বৈঠকে রাজ্যের সেচমন্ত্রী মানস বলেন, ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই শেষ হবে। প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জরুরি পরিষেবার জন্য খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প, বিভিন্ন জায়গায় রয়েছে একাধিক স্পিডবোট, পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা খাবার। এছাড়া শুকনো খাবারও পৌঁছে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘরে-বাইরে থইথই করছে জল! উড়েছে রাতের ঘুম, ঘাটালবাসীর জল যন্ত্রণা চোখে দেখা দায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement