advertisement

Fruad Case: গুজরাতি প্রতারকের থেকে রেকর্ড আড়াই কোটি টাকা উদ্ধার করল পশ্চিমবঙ্গ পুলিশ! জীবনের সঞ্চয় ফিরে পেলেন বৃদ্ধ

Last Updated:

Fruad Case: এই প্রতারণা চক্রের মূল কিংপিনের খোঁজ মেলে৷ যিনি আপাতত একটি সাইবার ক্রাইম প্রতারণার মামলায় পুণে পুলিশের হেফাজতে আছেন৷

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
অর্পণ মণ্ডল, বারুইপুর: ২ কোটি ৫৫ লাখ ৪২৭ টাকা উদ্ধার করল বারুইপুর জেলা পুলিশ ৷ যা এখনও পর্যন্ত রেকর্ড৷ গুজরাতের প্রতারকদের কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি৷ খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা অমিত কুমার কুণ্ডু ৷
একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা অমিত কুমার কুণ্ডু ৷ সম্প্রতি তিনি অবসর নিয়েছেন ৷ অনলাইনে তিনি ইনভেস্টমেন্টের কিছু স্কিম পান ৷ পর্যায়ক্রমে তিনি ভাল রিটার্নের আশায় তার জমানো টাকা ইনভেস্ট করেন ৷ তারপর যখন তিনি টাকা তোলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন ৷ সঙ্গেসঙ্গেই তিনি বারুইপুর সাইবার ক্রাইম থানায় ৩১ জানুয়ারি অভিযোগ দায়ের করেন৷
advertisement
advertisement
ঘটনার তদন্তে নেমে ব্যাঙ্কে ৫৬ লক্ষ টাকা ফ্রিজ করে তা উদ্ধার করে পুলিশ৷ পরবর্তীকালে তদন্ত পর্যায়ক্রমে চালিয়ে গিয়ে সোর্স ও বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে গুজরাতে একটি প্রতারণা চক্রের হদিশ পান৷ এই প্রতারণা চক্রের মূল কিংপিনের খোঁজ মেলে৷ যিনি আপাতত একটি সাইবার ক্রাইম প্রতারণার মামলায় পুণে পুলিশের হেফাজতে আছেন৷ তাকে জিজ্ঞাসাবাদ করে ও তদন্ত চালিয়ে বাকি টাকা উদ্ধার করে পুলিশ৷
advertisement
বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন, অনলাইনে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে৷ ভুলভাল জায়গায় ইনভেস্ট করা উচিত নয়৷ তাছাড়া অতিরিক্ত রিটার্নের লোভে পড়ে ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার সম্ভবনা থাকে৷ এছাড়া ডিজিটাল অ্যারেস্ট নিয়েও তিনি সবাইকে সচেতন করেন৷ টাকা উদ্ধার হওয়ায় খুশি অমিত কুমার কুণ্ডু৷ তিনি বলেন, পুলিশের তৎপরতায় এই টাকা উদ্ধার সম্ভব হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fruad Case: গুজরাতি প্রতারকের থেকে রেকর্ড আড়াই কোটি টাকা উদ্ধার করল পশ্চিমবঙ্গ পুলিশ! জীবনের সঞ্চয় ফিরে পেলেন বৃদ্ধ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement