advertisement

SSC: সুপ্রিম রায়ে এক মুহূর্তে বাতিল ১৪ জনের চাকরি, তমলুকের এই স্কুলে স্টাফ রুম পুরো ফাঁকা, কীভাবে চলবে স্কুল?

Last Updated:

SSC Supreme Court Verdict: একযোগে স্কুলের ১৪ জনের চাকরি বাতিল! তমলুকের ময়নার বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্কুল জুড়ে শুধুই শূন্যতা আর ফাঁকা স্টাফ রুম। দু'দিন আগেও স্টাফ রুম ছিল পরিপূর্ণ। আজ পুরো ফাঁকা।

News18
News18
পূর্ব মেদিনীপুর: একযোগে স্কুলের ১৪ জনের চাকরি বাতিল! তমলুকের ময়নার বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্কুল জুড়ে শুধুই শূন্যতা আর ফাঁকা স্টাফ রুম। দু’দিন আগেও স্টাফ রুম ছিল পরিপূর্ণ। আজ পুরো ফাঁকা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর ময়নার বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্কুলের একযোগে ১৩ জন শিক্ষিকা ও ১ জন গ্ৰুপ সি কর্মীর চাকরি চলে গিয়েছে।
চাকরি চলে যাওয়া শিক্ষকদের কেউই স্কুলে আসেননি। যারা আছেন সেইসব শিক্ষিকাদের অতিরিক্ত চাপ নিতে হচ্ছে, চালাতে হচ্ছে স্কুলের পরীক্ষা। ১৪ জনের চাকরি চলে যাওয়ার আগামীদিনে কীভাবে স্কুল চলবে তা নিয়ে চিন্তায় প্রধান শিক্ষিকা।
advertisement
advertisement
সমস্ত বিষয়ের শিক্ষিকাদের ঘাটতি পূরন করবেন কীভাবে? প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলা বিভাগ এখন পূরো শূন্য হয়ে গেল। প্রধান শিক্ষিকা জানান, স্কুলে মোট ছাত্রীর সংখ্যা ১৬৩২ জন। স্কুলে আগেই শূন্যপদ ছিল ১২ টি।
advertisement
পার্ট টাইম শিক্ষিকা রয়েছে ৯ জন। এখন বাধ্য হয়ে পরীক্ষার সময় বলে কষ্ট করে চালিয়ে নিলেও ক্লাস শুরু হলে এই ঘাটতি পূরণ করবেন কীভাবে হবে, সেই চিন্তায় চিন্তিত স্কুলের প্রধান শিক্ষিকা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC: সুপ্রিম রায়ে এক মুহূর্তে বাতিল ১৪ জনের চাকরি, তমলুকের এই স্কুলে স্টাফ রুম পুরো ফাঁকা, কীভাবে চলবে স্কুল?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement