advertisement

পার্টির শেষে তরুণীকে গণধর্ষণ রাজারহাটের নামী রিসর্টে! পুলিশের জালে চার অভিযুক্ত

Last Updated:

ঘটনার পরের দিনই রাজারহাট থানায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#অনুপ চক্রবর্তী, রাজারহাট: পার্টির জন্য বুক করা হয়েছিল বিলাসবহুল রিসর্ট৷ সেখানেই তরুণীকে নেশাচ্ছন্ন করে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে৷ অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকেই৷
পুলিশ সূত্রে খবর, গত ৯ নভেম্বর রাজারহাটের বৈদিক ভিলেজের একটি রিসর্ট ভাড়া নেন কয়েকজন৷ পরের দিন, অর্থাৎ ১০ নভেম্বর পার্টির জন্য বৈদিক ভিলেজের একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়৷ পার্টিতে প্রায় ১৫ জন মতো অংশ নেন৷
advertisement
advertisement
অভিযোগ, পার্টি শেষ হওয়ার পরই মাদক জাতীয় কিছু তরলের সঙ্গে খাইয়ে ওই তরুণীকে আচ্ছন্ন করে ফেলা হয়৷ এর পরেই চার যুবক মিলে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷
ঘটনার পরের দিনই রাজারহাট থানায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷ অভিযোগ পেয়েই তৎপরতার সঙ্গে চার অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ৷ যদিও এই ঘটনায় ওই রিসর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশি তদন্তে রিসর্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ কেন রিসর্ট কর্তপক্ষের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হল না, সেই প্রশ্নও উঠছে৷ এ দিন রিসর্ট কর্তৃপক্ষকেও রাজারহাট থানায় তলব করা হয়৷
advertisement
আজই ধৃতদের বারাসত আদালতে পেশ করা হবে৷ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পার্টির শেষে তরুণীকে গণধর্ষণ রাজারহাটের নামী রিসর্টে! পুলিশের জালে চার অভিযুক্ত
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement