advertisement

Footpath Eviction: ২৪ ঘণ্টার মধ্যে খালি করতে হবে দখল হয়ে যাওয়া ফুটপাত! সতর্কবার্তা পেতেই যা করলেন হকাররা

Last Updated:

Footpath Eviction: বারুইপুর থানার পক্ষ থেকে বারুইপুর বাইপাসের ধারে খালের পাশে রাস্তা দখল করে বসে থাকা দোকানগুলি তুলে ফুটপাত পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইকিং করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানদারদের উঠে যাওয়া নির্দোষ দিয়েছে

+
সতর্কবার্তা

সতর্কবার্তা

দক্ষিণ ২৪ পরগনা: ২৪ ঘণ্টার মধ্যে মালপত্র গুটিয়ে নিয়ে। খালি করে দিতে হবে রাস্তা। বারুইপুরে বাইপাস এলাকার নয়নজুলির পাড়ে অবস্থিত দোকানগুলোর জন্য এমন‌ই সতর্কবার্তা জারি করা হয়েছে বারুইপুর থানার পক্ষ থেকে।
বারুইপুর থানার পক্ষ থেকে বারুইপুর বাইপাসের ধারে খালের পাশে রাস্তা দখল করে বসে থাকা দোকানগুলি তুলে ফুটপাত পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইকিং করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানদারদের উঠে যাওয়া নির্দোষ দিয়েছে থানা। বারুইপুর শাসন থেকে বংশী বটতলা পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ টি বেআইনি দোকান আছে। এই সবগুলিকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
রাজ্য সরকারের সাম্প্রতিক ফুটপাত মুক্ত নীতি মেনে এই পদক্ষেপ করেছে বারুইপুর থানা। তবে ফুটপাত জুড়ে সেখানে যে কেবল হকাররা দোকান দিয়ে বসে আছে তা নয়। বেশ কিছু গাড়ি, টোটো ফুটপাতে রাখা থাকে। সেগুলোও সরিয়ে ফেলতে হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে পুলিশ সময় সীমা নির্ধারণ করে দেওয়ার পর দোকানের জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন হকাররা।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Footpath Eviction: ২৪ ঘণ্টার মধ্যে খালি করতে হবে দখল হয়ে যাওয়া ফুটপাত! সতর্কবার্তা পেতেই যা করলেন হকাররা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement