advertisement

North 24 Parganas News: পড়ুয়াদের তৈরি রকমারি পদে জমে উঠল খাদ্য মেলা

Last Updated:

উত্তর ২৪ পরগনা জেলার বেলের ধান্যকুড়িয়া হাই স্কুলে পড়ুয়াদের তৈরি রান্না নিয়ে আয়োজিত হয় এই ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলা

পুড়ায়াদের হাতে তৈরি নানান পদের সমাহারে খাদ্য মেলা
পুড়ায়াদের হাতে তৈরি নানান পদের সমাহারে খাদ্য মেলা
উত্তর ২৪ পরগনা: পুড়ায়াদের হাতে তৈরি নানান পদের সমাহারে জমে উঠল খাদ্যমেলা। একাধিক লোভনীয় খাবারের পসরা নিয়ে হাজির স্কুলের পড়ুয়ারা। আলু পরোটা, ঘুগনি, মধুলীলা চিকেন পকোড়া, রোল, পিঠেপুলি থেকে জিল পিঠা, তাজ পিঠা কী নেই! নাম শুনে অবাক লাগছে? এমনই সব নাম জানা ও অজানা পদ নিয়ে সেজে উঠল খাদ্য মেলা যার মূল কাণ্ডারী অর্থাৎ এই পদগুলি রান্না করেছে পড়ুয়ারা।
উত্তর ২৪ পরগনা জেলার বেলের ধান্যকুড়িয়া হাই স্কুলে পড়ুয়াদের তৈরি রান্না নিয়ে আয়োজিত হয় এই ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলা। পড়ুয়াদের হাতে তৈরি নানান পদের খাবার খেতে শিক্ষক-শিক্ষিকা সহ কচিকাঁচা পড়ুয়ারা ভিড় করেন। পড়ুয়াদের তৈরি খাবারের স্বাদ চেখে দেখেন বসিরহাট-২ ব্লকের বিডিও সৌমিত্র প্রতীম প্রধান।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জানা গিয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা প্রায় ১৫-১৭ রকমের খাবারের আকর্ষণীয় পদ তৈরি করে নিয়ে এসেছিল। বেশ কয়েকটি স্টলে সেই সব খাবারের পদ স্বল্প মূল্যে বিক্রি হয়। স্কুলের এমন অভিনব উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশির সকলে। এদিকে ছোট ছোট পড়ুয়ারা যে এত দুর্দান্ত রান্না করতে পারে তা জেনে অনেকেই অবাক হয়েছেন।
advertisement
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পড়ুয়াদের তৈরি রকমারি পদে জমে উঠল খাদ্য মেলা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement