advertisement

Hilsa: বর্ষার আগেই বাজারে ইলিশ আর ইলিশ! চওড়া পেটির রূপালি শস্যের দাম কমবে হুড়মুড়িয়ে, মৎস্যজীবীরা দিলেন মোক্ষম সুখবর 

Last Updated:

Hilsa: বর্ষার মরশুম আগে এসে যাওয়ায় মৎস্যজীবীদের জালে বেশি পরিমাণে ইলিশ পড়বে, এই আশাতেই বুক বাঁধছেন মৎস্যজীবীরা। এই ইলিশ খেতেও হবে সুস্বাদু।

+
ইলিশ

ইলিশ

কাকদ্বীপ: এবছর বর্ষার মরশুম আগে এসে যাওয়ায় মৎস্যজীবীদের জালে বেশি পরিমাণে ইলিশ পড়বে, এই আশাতেই বুক বাঁধছেন মৎস্যজীবীরা। গতবছর ইলিশের দেখা মেলেনি। ফলে ক্ষতি হয়েছিল অনেকটাই। এবছর সেই ক্ষতিপূরণ হবে বলে মনে করছেন তাঁরা। বর্তমানে ইলিশ ধরার জন্য আবহাওয়া অনুকূল রয়েছে উপকূলে। এইরকম আবহাওয়া থাকলে ইলিশ সহজেই ধরা পড়বে। এই আবহাওয়া দেখে সমুদ্রে যাওয়ার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে মৎস্যজীবীরা।
আগামী ১৪ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে মৎস্যজীবীরা। তার আগে ট্রলার মেরামতি, জাল সারাইয়ের মতো কাজগুলি সেরে রাখে মৎস্যজীবীরা। মাছ ধরার মরশুমে যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই জন্য। মাঝে বৃষ্টির জন্য কাজে একটু অসুবিধা হলেও এই আবহাওয়ার পরিস্থিতি দেখে মৎস্যজীবীরা দেখে খুবই খুশি। বর্তমানে পূবালি হাওয়াও বইছে। ছোট মৎস্যজীবীরা যারা নদীতে জাল ফেলেন তারাও ইলিশের দেখা পাচ্ছেন। ফলে ইলিশ নিয়ে আশায় বুক বাঁধছেন সকলেই।
advertisement
আরও পড়ুনঃ বউ ঘরে ঘুমিয়েছিল! বারান্দায় ভাই, বাড়ির দরজা খুলতেই ধেয়ে এল ‘ভয়ঙ্কর’ বিপদ! ৩ বছর ধরে মাশুল গুনছে পরিবার, কী ঘটেছিল সেদিন?
মৎস্যজীবী সংগঠনের সদস্য অলোক হালদার জানান, এ বছর বর্ষা অনেক আগে চলে এসেছে। ফলে ইলিশের দেখা মিলবে। নদী ও সমুদ্রের মোহনায় মিষ্টি জলের ধারা পৌঁছলে সেই ইলিশ সুস্বাদু ও হবে। মৎস্যজীবীরাও এ নিয়ে জানিয়েছেন তাঁরাও প্রস্তত সমুদ্রে যাওয়ার জন্য। এবছর কোনও ভয় নেই।
advertisement
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hilsa: বর্ষার আগেই বাজারে ইলিশ আর ইলিশ! চওড়া পেটির রূপালি শস্যের দাম কমবে হুড়মুড়িয়ে, মৎস্যজীবীরা দিলেন মোক্ষম সুখবর 
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement