advertisement

Firecrackers: লাইসেন্স লাগবে, ঝোলাতেও হবে! কালীপুজোর সময়ই রাজ্যে জারি নতুন নির্দেশ

Last Updated:

Firecrackers: ইতিমধ্যেই অধিকাংশ দোকান এই নির্দেশ মেনে ব্যবস্থা গ্রহণ করেছে।

বাজির দোকানে লাইসেন্স
বাজির দোকানে লাইসেন্স
দক্ষিণ ২৪ পরগনা: শব্দবাজি নিয়ে কড়া পুলিশ প্রশাসন। চম্পাহাটিতেবলা হয়েছে, প্রতিটি বাজির দোকানে ব্যবসায়ীদেরলাইসেন্স ঝুলিয়ে রাখতে হবে। পাশাপাশি, রাখতে হবে অগ্নিনির্বাপণব্যবস্থা। এছাড়াও পর্যাপ্ত জল ও বালি মজুত রাখতে হবে ব্যবসায়ীদের। ইতিমধ্যেই অধিকাংশ দোকান এই নির্দেশ মেনে ব্যবস্থা গ্রহণ করেছে।
ব্যবসায়ীরা এই কাজ ঠিকমতো করেছে কিনা, তা খতিয়ে দেখতে নজরদারি করেছেন বারুইপুর পুলিস জেলার বিশেষ টিম। এক পুলিস আধিকারিক বলেন, বাজারে দুর্ঘটনা এড়াতেইবাজি বাজারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কোনও ঘটনা ঘটে, তাহলে বারুইপুর থেকে দমকলের ইঞ্জিন না আসা পর্যন্ত আপতকালীন ব্যবস্থা হিসেবে পর্যাপ্ত জল ও বালি মজুত রাখতে বলা হয়েছে।
advertisement
advertisement
কয়েক বছর বেশ কয়েকটি বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই আগেভাগেই বাজি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি, গত বছর বাজি বাজারে অধিকাংশ দোকানেই অগ্নিনির্বাপণব্যবস্থা ছিল না।
advertisement
কিন্তু এবার বাজি বাজার শুরুর আগেই ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা করেছেন। আতসবাজি বিক্রেতাদের সংগঠনের কর্তা অর্জুন মণ্ডল বলেন, এবার বাজি বাজার শুরু হওয়ার আগেই ৩০০ জন সেলিং লাইসেন্স পেয়ে গিয়েছেন।রাস্তার দু’ধারে বসেছে বাজির দোকান। সম্প্রতি এই বাজি বাজার নিয়ে বারুইপুর পুলিস জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করা হয়েছে।
advertisement
—– সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Firecrackers: লাইসেন্স লাগবে, ঝোলাতেও হবে! কালীপুজোর সময়ই রাজ্যে জারি নতুন নির্দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement