advertisement

শিশুদের আঁকড়ে প্রাণভয়ে ছুটছেন মায়েরা, চরম আতঙ্ক বর্ধমান মেডিক্যাল কলেজের শিশু বিভাগে

Last Updated:

Burdwan Medical College and Hospital: ঘটনা কী ঘটেছে বুঝে ওঠার আগেই শিশু বিভাগের ভিতরে ও বাইরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়

বর্ধমান : আচমকাই সোঁ সোঁ শব্দ। বেরিয়ে আসছে গ্যাস। তাতেই হূলস্হূল কাণ্ড বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। প্রাণভয়ে শিশুদের বেড থেকে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসতে ব্যস্ত তাদের মায়েরা। নিচে তখন খবর রটে যায় আগুন লেগেছে উপরে। তবে স্বস্তির বিষয়, বড় কিছু ঘটেনি। পরিস্থিতি সামলে নেন টেকনিশিয়ানরা। অক্সিজেন পাইপ থেকে গ্যাস লিক করা থেকেই এই আতঙ্কের সৃষ্টি হয়।
বুধবার ভর সন্ধ্যায় আচমকাই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চারতলায় 'আগুন' লাগার গুজবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা কী ঘটেছে বুঝে ওঠার আগেই শিশু বিভাগের ভিতরে ও বাইরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বেশ কয়েক জন মহিলা তাঁদের বাচ্চাদের নিয়ে শিশু বিভাগের ওপর থেকে নীচে নেমে আসার চেষ্টা করেন। আবার ভিতরের হুড়োহুড়ি দেখে ডিপার্টমেন্টের বাইরে রাস্তায় থাকা আত্মীয় পরিজনেরা ভিড় করেন গেটের সামনে। রটে যায় আগুন লেগেছে বর্ধমান মেডিক্যালের শিশু বিভাগে।
advertisement
advertisement
আরও পড়ুন :  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ঢোলাহাটে ধর্ষণের দায়ে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
আসলে কী ঘটেছিল? বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, " শিশু বিভাগের তিন তলা ও চার তলার মাঝে অক্সিজেন সরবরাহকারী পাইপ লাইনের কোনও একটি জায়গা সামান্য লুজ হয়ে গিয়েছিল। ওই জায়গা দিয়ে গ্যাস লিক করতে শুরু করে। সোঁ সোঁ আওয়াজ শুনে সাময়িক ঘাবড়ে যান কয়েক জন। তবে টেকনিশিয়ানরা অতি দ্রুত সবকিছু স্বাভাবিক করে দিয়েছেন। অনেক সময় গ্যাসের প্রেশার বেশি থাকলে এই ধরনের লিকেজ এর ঘটনা ঘটে যায়। আমাদের হাসপাতালে সমস্ত বিভাগে যে কোনও ধরনের আপৎকালীন অবস্থা মোকাবিলা করার প্রযুক্তি মজুত রয়েছে।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিশুদের আঁকড়ে প্রাণভয়ে ছুটছেন মায়েরা, চরম আতঙ্ক বর্ধমান মেডিক্যাল কলেজের শিশু বিভাগে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement