advertisement

Fire Incident: সাগরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কার্যালয়ে আগুন

Last Updated:

Fire Incident: আগুন লাগার পর দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে‌

পোড়া কম্পিউটার ও নথি
পোড়া কম্পিউটার ও নথি
দক্ষিণ ২৪ পরগনা: হঠাৎ আগুন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর অফিসে। গঙ্গাসাগরে অবস্থিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর অফিসেই লাগল আগুন। হঠাৎ এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ঠিক কীভাবে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সাগর বিধানসভার রুদ্রনগরে অবস্থিত দলীয় কার্যালয়ে আগুন লাগে। আগুনে পুড়ে নষ্ট হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার।
আগুন লাগার পর দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে‌। ঘটনার খবর পেয়েই দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের একটি ইঞ্জিনকেও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেকর চেষ্টার পর এই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে।
advertisement
advertisement
এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, কীভাবে আগুন লেগেছে তা জানা নেই। স্থানীয়রা দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখে দলের কর্মী সমর্থকদের ফোন করে। এরপর ঘটনাস্থলে দলীয় কর্মী সমর্থকেরা পৌঁছয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Incident: সাগরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কার্যালয়ে আগুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement