Fire Incident: পুরুলিয়া রেল স্টেশনে অগ্নিকাণ্ড, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি, বড় ঘটনা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Suman Majumder
Last Updated:
Purulia Station Fire- পুরুলিয়া রেল স্টেশনের অগ্নিকাণ্ড। মুহূর্তেই শোরগোল পড়ে যায় গোটা স্টেশন চত্বরে। জানা যায় , শনিবার সন্ধ্যায় এক নম্বর প্লাটফর্মের বিদ্যুতের পোলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান যাত্রীরা।
পুরুলিয়া : পুরুলিয়া রেল স্টেশনের অগ্নিকাণ্ড। মুহূর্তেই শোরগোল পড়ে যায় গোটা স্টেশন চত্বরে। জানা যায় , শনিবার সন্ধ্যায় এক নম্বর প্লাটফর্মের বিদ্যুতের পোলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান যাত্রীরা। সঙ্গে শোনা যায় বিকট শব্দ। আতঙ্কে ছোটা-ছুটি শুরু করেন রেল যাত্রীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা। শনিবার সন্ধ্যায় রাঁচি খড়গপুর মেমু এক্সপ্রেস পুরুলিয়া স্টেশনে প্রবেশ করার সময় এই ঘটনাটি ঘটে। রেল কর্তৃপক্ষ মাইকিং করে যাত্রীদের সতর্ক করেন। এর পর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় প্ল্যাটফর্মের।
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে। এই বিষয়ে এক রেল যাত্রী বলেন , এক নম্বর স্টেশনের বিদ্যুতের পোলে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এরই সঙ্গে শোনা যায় বিকট আওয়াজ। সেই আওয়াজে তারা সকলেই ভয় পেয়ে যান, দেখতে পান অন্য বিদ্যুতের পোলেও ধোঁয়া বেরোচ্ছে। রেলের পক্ষ থেকে বারবার মাইকিং-এর মাধ্যমে তাদেরকে সতর্ক করা হচ্ছিল যাতে কেউ প্লাটফর্মের বিদ্যুতের পোলে হাত না দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন- এবার গঙ্গাসাগরে ঘরের কাছেই এইসব পরিষেবা পাবেন গর্ভবতী-প্রসূতি মায়েরা
এই ঘটনায় সকলের মধ্যেই অনেকটাই আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি আদ্রা ডিভিশনের পুরুলিয়া রেল স্টেশন অমৃত ভারত স্টেশনের স্বীকৃতি পাওয়ায় সেজে উঠছে স্টেশন চত্বর। কিন্তু বিদ্যুৎ এর শর্ট সার্কিটের বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রেলের বিদ্যুৎ দফতর। যাত্রীদের মধ্যে এখনও রয়েছে আতঙ্ক।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2025 10:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Incident: পুরুলিয়া রেল স্টেশনে অগ্নিকাণ্ড, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি, বড় ঘটনা









