advertisement

Farmers Protest: রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে পাটের বান্ডিল! ব্যাপারটা কী?

Last Updated:

Farmers Protest: পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান অর্থকরী ফসল হল পাট। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে উৎপাদন মূল্যের দেড়গুণ দাম পাট চাষিদের দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হচ্ছে। যদিও বাস্তবে তেমন টা দেখা যাচ্ছে না

+
টাকি

টাকি রোডে পাটে আগুন লাগিয়ে প্রতিবাদ

উত্তর ২৪ পরগনা: পাটের সঠিক মূল্য না পেয়ে পাটের বান্ডিলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানালেন চাষিরা। রাস্তার মাঝখানেই দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেল পাটের বান্ডিল। কেন্দ্রীয় সরকার কৃষিজাত পণ্যর ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি আইন সম্মত করার জন্য কৃষক আন্দোলনের সম লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। তার ফল ভুগতে হচ্ছে বাংলার পাট চাষিদের।
পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান অর্থকরী ফসল হল পাট। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে উৎপাদন মূল্যের দেড়গুণ দাম পাট চাষিদের দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হচ্ছে। তা সত্ত্বেও জুট কর্পোরেশন চাষিদের থেকে অনেক কম মূল্যে পাট কিনছে বলে অভিযোগ করেছেন বাংলার পাট চাষিরা।
advertisement
advertisement
তবে সমস্যা এখানেই শেষ নয়। ফোড়ে ও দালালদের দাপটে পাটের ভাগচাষিরা কার্যত সর্বশান্ত হয়ে গিয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাটের সঠিক দামের দাবি জানিয়ে তীব্র বিক্ষোভ দেখালেন পাট চাষিরা। এই বিক্ষোভের নেতৃত্ব দেয় বামপন্থী অল ইন্ডিয়া কিষান মহাসভা। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে অঞ্চল ভিত্তিক পাট কেনার আর্জি জানিয়েছেন কৃষকরা।
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farmers Protest: রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে পাটের বান্ডিল! ব্যাপারটা কী?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement