advertisement

North 24 Parganas News: বাঁদরের বাঁদরামি! জাল দিয়ে ঘিরে ফেলা হল সুন্দরবনের ধান জমি

Last Updated:

জঙ্গলে খাবারের অভাবে সুন্দরবনের ধান জমিতে তাণ্ডব শুরু করেছে বাঁদরের দল। কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে জঙ্গল থেকে ধেয়ে আসা বাঁদররা

+
সুন্দরবনের

সুন্দরবনের সামসেরনগরে বানরের তাণ্ডব

উত্তর ২৪ পরগনা: এতদিন বাঘের হাত থেকে বাঁচতে জাল দিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলতে দেখেছে সুন্দরবন। তবে এবার বাঁদরের উৎপাত থেকে রেহাই পেতে সেই একই কাজ করতে হল। ধান জমি বাঁচাতে নাইলনের জাল দিয়ে গোটা ক্ষেত ঘিরে ফেললেন কৃষকরা।
জঙ্গলে খাবারের অভাবে সুন্দরবনের ধান জমিতে তাণ্ডব শুরু করেছে বাঁদরের দল। কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে জঙ্গল থেকে ধেয়ে আসা বাঁদররা। হিঙ্গলগঞ্জের কালীতলা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর সামশেরনগর ও ৪ নম্বর সামশেরনগরের ঘটনা। ঐ গ্রামের পাশেই সুন্দরবনের কুঁকড়েখালি নদী পেরিয়ে কুুঁকড়েখালির জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে বাঁদররা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই ঘটনার রীতিমত উদ্বেগ ছড়িয়েছে সুন্দরবনের কৃষকদের মধ্যে। বাঁদরের দল সব ধান নষ্ট করে দিলে সারা বছর ছেলেপুলে নিয়ে না খেয়ে থাকতে হবে বলে আশঙ্কার কথা শোনালেন তাঁরা। তাই নিরুপায় হয়ে ধানের জমির চারপাশ নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও রক্ষা করা যাচ্ছে না ফসল। সুন্দরবন বিশেষজ্ঞ অনিমেষ মণ্ডলের মতে, জঙ্গলে বাঁদরদের খাবারের অভাব দূর করার না গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে না। বিষয়টি বন দফতরের নজরে এনেছেন স্থানীয় কৃষকরা।
advertisement
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাঁদরের বাঁদরামি! জাল দিয়ে ঘিরে ফেলা হল সুন্দরবনের ধান জমি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement