advertisement

Electrocution: মর্মান্তিক! বিদ্যুতের খুঁটিতে হেলান দেওয়া সাইকেলে হাত দিতেই ঝটকা, ছটফট করে চোখের নিমেষে শেষ নাবালক

Last Updated:

Farakka: রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হেলান দিয়ে রাখা ছিল একটি সাইকেল। আর সেই সাইকেলটিতে হাত দিতেই ঘটল শর্ট সার্কিট। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১৩ বছরের নাবালকের। এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় ফারাক্কা থানার মহাদেবনগর এলাকায় শোকের ছায়া।

ফারাক্কা থানা
ফারাক্কা থানা
জঙ্গিপুর, মুর্শিদাবাদ, কেদার নাথ প্রামানিক: ফারাক্কায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নাবালকের মর্মান্তিক মৃত্যু। মুর্শিদাবাদের ফারাক্কা থানার মহাদেবনগর এলাকায় শুক্রবার রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হেলান দিয়ে রাখা ছিল একটি সাইকেল। সেই সাইকেলটি হাত দিতেই শর্ট সার্কিট ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১৩ বছরের নাবালকের। নিহতের নাম আব্দুল হাসান।
আরও পড়ুনঃ ফের ভোগান্তি পাহাড়ে! জলের তোড়ে বন্ধ দুধিয়ার অস্থায়ী সেতু, আবারও থমকে মিরিক-শিলিগুড়ি রুট 
বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় কোনরকমে আব্দুলকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত অনুপনগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু কোন লাভ হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নাবালকের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা মহাদেবনগর এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হায় হায় কী সর্বনাশ! শ্বশুরবাড়ি বেড়াতে এসে চরম অঘটন! ভাগীরথী বক্ষে তলিয়ে গেলেন জামাই ও শিশু, ডুবুরি নামিয়ে তল্লাশি
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিদ্যুতের খুঁটি ও তারের রক্ষণাবেক্ষণে গাফিলতি চলছে। আর এই অবহেলার ফলেই ঘটেছে এমন মর্মান্তিক দুর্ঘটনা। ক্ষুব্ধ এলাকাবাসী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Electrocution: মর্মান্তিক! বিদ্যুতের খুঁটিতে হেলান দেওয়া সাইকেলে হাত দিতেই ঝটকা, ছটফট করে চোখের নিমেষে শেষ নাবালক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement