advertisement

Fake Note: মহিলার হাত ধরে পাচার লক্ষ লক্ষ টাকা জালনোট! নাটকীয় ভাবে গ্রেফতার, সিনেমার গল্পকে হার

Last Updated:

পুলিশ এও জানিয়েছে, মারিয়াম বিবি এই জাল নোট পাচার করে চলছিলেন। তার মাধ্যমে দক্ষিণবঙ্গ হয়ে বিভিন্ন জেলায় এই জাল নোট চলে যাচ্ছিল।

News18
News18
সামশেরগঞ্জ: ফের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার মুর্শিদাবাদে। মহিলাকে ব্যবহার করেই জাল নোট পাচার। মাত্র দুদিনের ব্যবধানে আবারও লক্ষ লক্ষ টাকার জালনোট উদ্ধার সামশেরগঞ্জে। এবার ৬ লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার করা হল তিনজনকে। এর মধ্যে রয়েছে এক মহিলাও। মঙ্গলবার রাতে সামসেরগঞ্জের তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সামশেরগঞ্জের তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চলে। সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় তিনজনকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬ লক্ষ টাকার জালনোট। এই নোট গুলি সবই ৫০০ টাকার।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
সামশেরগঞ্জ থানায় সাংবাদিক বৈঠকে জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া তিনি জানান, এই জালনোট গুলি মালদার বৈষ্ণবনগর থেকে আনা হচ্ছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। ধৃত মারিয়াম বিবি, খাবির সেখ এবং বেলাল হোসেন মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা।
advertisement
পুলিশ এও জানিয়েছে, মারিয়াম বিবি এই জাল নোট পাচার করে চলছিলেন। তার মাধ্যমে দক্ষিণবঙ্গ হয়ে বিভিন্ন জেলায় এই জাল নোট চলে যাচ্ছিল। তবে দু’দিনের ব্যবধানে এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উলেখ্য গত শনিবারও সামশেরগঞ্জের ধুলিয়ান কলাবাগান ঘাট থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২ লক্ষ টাকার জালনোট। বুধবার ধৃত তিনজনকে ৭ দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
তন্ময় মণ্ডল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Note: মহিলার হাত ধরে পাচার লক্ষ লক্ষ টাকা জালনোট! নাটকীয় ভাবে গ্রেফতার, সিনেমার গল্পকে হার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement