advertisement

বারণ সত্ত্বেও কান দেননি যুবক! বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে, আলু ক্ষেতে কুপিয়ে খুন করা হল ব্যাঙ্ককর্মীকে

Last Updated:

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পাশের গ্রামের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুমনের। একথা জানাজানি হতেই গৃহবধূর স্বামীর সঙ্গে বিবাদ বাধে সুমনের।

মৃত সুমন মন্ডল 
মৃত সুমন মন্ডল 
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় : অস্বাভাবিক খুনের ঘটনায় বাঁকুড়ার কোতুলপুরে চারজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে কোতুলপুর মিল মোড়ের কাছে আলুর ক্ষেত থেকে পুলিশ উদ্ধার করে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃতের পরিচয়ে জানা যায়, তার নাম সুমন মণ্ডল। কিছুটা দূরে রাস্তায় তার মোটরবাইকটিও উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার কোতুলপুর থানার পাহাড়পুর গ্রামের বাসিন্দা পেশায় একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী ছিলেন সুমন মণ্ডল। শুক্রবার গভীর রাতে ওন্দা থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। মিল মোড়ের কাছে তাঁকে আক্রমণ করে বেশ কয়েকজন দুস্কৃতী। রাস্তার ধারে বাইক ফেলে সে আলু জমির উপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুস্কৃতীরা তাকে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করে। ছুরির আঘাতে সুমন জমিতে পড়ে গেলে তাঁর শরীরে একাধিকবার ছুরি চালাতে থাকে হামলাকারীরা। পরে সেখানেই তাঁর মৃত্যু হলে হামলাকারীরা চম্পট দেয়। এরপরে স্থানীয় বাসিন্দারা আলুর জমিতে সুমনের দেহ পড়ে থাকতে দেখে কোতুলপুর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে।
advertisement
আরও পড়ুন: দুষ্কৃতীদের স্বর্গরাজ্য দমনে তৎপর প্রশাসন! টলটলিতে তৈরি হল নতুন পুলিশ ক্যাম্প
ঘটনায় সরাসরি জড়িত সন্দেহে মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পাশের গ্রামের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুমনের। এ কথা জানাজানি হতেই গৃহবধূর স্বামীর সঙ্গে বিবাদ বাঁধে সুমনের। গৃহবধূর স্বামী একাধিকবার সুমনকে এ বিষয়ে সতর্কও করেন। কিন্তু তাতেও কোনও ফল মেলেনি। এরপর সুমনকে খুনের ছক কষে ওই গৃহবধূর স্বামী।
advertisement
advertisement
অভিযোগ, শুক্রবার রাতে সে তার তিন সঙ্গীকে নিয়ে মিল মোড় এলাকায় সুমনকে খুন করেছে। রামপ্রসাদ রায় নামে  মূল হামলাকারী সহ তাঁর তিন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি ধৃতদের এ দিন বিষ্ণুপুর মহকুমা আদালতের তোলা হয়। আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মূল অভিযুক্ত রামপ্রসাদ রায় স্বীকার করেন তিনিই খুন করেছেন। তিনি বলেন “আমার সংসারটা নষ্ট করে দিয়েছে। সংসারটা ভেঙে কুচি কুচি করে দিয়েছে সুমন”। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বারণ সত্ত্বেও কান দেননি যুবক! বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে, আলু ক্ষেতে কুপিয়ে খুন করা হল ব্যাঙ্ককর্মীকে
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement