advertisement

চিকিৎসা বিজ্ঞানে বিরলতম, মহিলার ২ জরায়ুতে ২ সন্তান

Last Updated:
#বনগাঁ: একটি নয়, দুটি জরায়ু। আর দুটির মধ্যেই সন্তান। একটিতে ছেলে। আর অন্যটিতে মেয়ে। প্রসব করাতে গিয়ে বিস্মিত চিকিৎসক। দুই জরায়ুতে দুই শিশু থাকার ঘটনা চিকিৎসা বিজ্ঞানে বিরলতম। সফল অস্ত্রোপচারের পর বনগাঁর টুম্পা রায় ও দুই সন্তান সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মহিলার দুই জরায়ুতে দুই শিশু। যমজ সন্তানের জন্ম দেওয়ার ঘটনা নতুন নয়। তেমনই মহিলাদের শরীরে দুটি জরায়ু থাকা ঘটনাও বিরল না। কিন্তু দুই জরায়ুতেই সন্তান থাকার ঘটনা বিরলতম। বনগাঁর গোপালনগরের চালকি গ্রামেরা বাসিন্দা টুম্পা রায়। কর্মসূত্রে তাঁর স্বামী বাইরে থাকেন। এদিন সকালে সন্তানসম্ভবা টুম্পাকে বনগাঁর একটি নার্সিংহোমে ভরতি করা হয়। অপরেশন টেবিলে ধরা পড়ে এই ঘটনা।
advertisement
চিকিৎসক বিশ্বজিৎ হালদার জানিয়েছেন, টুম্পা কন্যাসন্তানটির প্রসব স্বাভাবিক প্রক্রিয়াতেই হয়েছে। কিন্তু অস্ত্রোপচার করে পুত্র সন্তানটি প্রসব করাতে হয়। সফর অস্ত্রোপচারের পর মা দুই সন্তানই সুস্থ আছেন। মা ও দুই সন্তানকে সুস্থ অবস্থায় বাড়ি ফেরত পাঠানোই এখন লক্ষ্য চিকিৎসকদের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিকিৎসা বিজ্ঞানে বিরলতম, মহিলার ২ জরায়ুতে ২ সন্তান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement