advertisement

Elephant: ভোটের মরশুমে 'ওরা' ফের দলবেঁধে জঙ্গলমহলের গ্রামে

Last Updated:

Elephant: সকাল সকাল জঙ্গলমহলের একটি গ্রামে ঢুকে পড়ে হাতির দল। তাতে বেশ আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ

+
লোকালয়ে

লোকালয়ে হাতির পাল 

ঝাড়গ্রাম: দল বেঁধে ‘ওরা’ এসেছে গ্রামে। দেখে হয়ত মনে হতেই পারে ভোট প্রচারে এসেছে। কিন্তু না, সামনের লোকসভা নির্বাচনে এদের কোনও প্রার্থী নেই। কোনও রাজনৈতিক দলের নেতাও নয়। ওরা জঙ্গলের নেতা। জঙ্গলেই থাকে। কিন্তু আচমকাই এসে পৌঁছেছে লোকালয়ে। যদিও কেন তাদের লোকালয়ে আসা তা নিয়ে কিছুই জানায়নি।
এই ‘ওরা’-টা হল জঙ্গলের দলমা দাঁতাল। সকাল সকাল জঙ্গলমহলের একটি গ্রামে ঢুকে পড়ে তারা। তাতে বেশ আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। ওদের জন্য সাতসকালে ভয়ে ভয়ে ঘুম থেকে ওঠে গ্রামের মানুষ। চোখ খুলতেই হাতির দলকে দেখে ভয়ে তটস্থ সবাই। ঝাড়গ্রামের জামবনি ব্লকের চিচিড়া এলাকায় সকাল সকাল ঢুকে পড়ে একদল দাঁতাল। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। খাবারে খোঁজেই লোকালয়ে এই হাতির পাল চলে এসেছে বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
প্রসঙ্গত, জঙ্গলমহলের বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রামে বিভিন্ন সময়ে প্রবেশ করে হাতির দল। ভেঙে ফেলে মাটির বাড়ি, ক্ষয়ক্ষতি করে ফসলেরও। এদিনের হাতির দলটিতে বেশ কয়েকটি বাচ্চা হাতিও ছিল।বন দফতর সূত্রে খবর, জঙ্গল ধ্বংস করা, জঙ্গলে আগুন লাগানো এবং অযাচিতভাবে বন্যপ্রাণকে উত্তক্ত করার জন্যই জঙ্গল থেকে বেরিয়ে ক্রমশ লোকালয়ে হানা দিচ্ছে হাতি। এছাড়াও বেশ কিছু সময়ে খাবারের সন্ধানেও তারা লোকালয়ে আসে।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elephant: ভোটের মরশুমে 'ওরা' ফের দলবেঁধে জঙ্গলমহলের গ্রামে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement