advertisement

East Medinipur News: টোটো চালক বাবার সোনার টুকরো মেয়ে! ১০ বছরেই হাই জাম্পে চ্যাম্পিয়ন পটাশপুরের সৃজিতা, লক্ষ্য এবার আরও বড়

Last Updated:

East Medinipur News: মেয়ের প্রতিভা দেখে কোনওদিন মুখ ভার করেননি এই কৃতী কন্যার বাবা। নিজের কষ্ট আড়াল করে হাসিমুখে সবটা সামাল দেন তিনি। সৃজিতার মা-ও সব সময় মেয়ের পাশে থেকেছেন।

+
সৃজিতা

সৃজিতা গিরি 

পটাশপুর, মদন মাইতিঃ বয়স মাত্র ১০ বছর। পঞ্চম শ্রেণির ছাত্রী। কিন্তু এই ছোট্ট বয়সেই খেলাধূলায় তাঁর প্রতিভা সকলকে বিস্মিত করছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের ধূসরদা গ্রামের বাসিন্দা সৃজিতা গিরি। ধূসরদা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সে। ছোটবেলা থেকেই খেলাধূলার প্রতি গভীর আগ্রহ। অন্য অনেক শিশু যেখানে খেলাকে শুধুই শরীরচর্চা হিসেবে দেখে, সৃজিতা তখন খেলাকে নিজের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা তাঁর দৈনন্দিন অভ্যাস। পরিবারের সীমিত সামর্থ্য সত্ত্বেও তাঁর স্বপ্নের ডানায় কোনও ছেদ পড়েনি।
প্রত্যেকদিন খুব ভোরে সৃজিতার দিন শুরু হয়। সকালবেলায় মাঠে গিয়ে চলে কঠোর অনুশীলন। স্কুল যাওয়ার আগেই শরীরচর্চা শেষ করে সে। বিকেলেও পড়াশোনার পর আবার মাঠে নামে। হাই জাম্পে তাঁর দক্ষতা ধীরে ধীরে সকলের নজর কেড়ে নিয়েছে। শিক্ষক-শিক্ষিকারাও তাঁর প্রতিভা দেখে উৎসাহ দিয়েছেন। সম্প্রতি জেলা বার্ষিক আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্প বিভাগে অংশ নিয়ে একের পর এক প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে দেয় এই কৃতী কন্যা। শেষ পর্যন্ত জেলা চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় সৃজিতা। তাঁর সাফল্যে গোটা গ্রামে খুশির হাওয়া বইছে।
advertisement
আরও পড়ুনঃ পিকনিকে DJ বাজিয়ে হুল্লোড়ের আগে সাবধান! এবার স্পটেই হানা দিল পুলিশ, বাজেয়াপ্ত একাধিক DJ বক্স-মিক্সার মেশিন
সৃজিতার বাবা পেশায় একজন টোটো চালক। সীমিত আয়ে সংসার চালানো সহজ নয়। মেয়ের পড়াশোনা ও খেলাধূলার খরচ চালাতে প্রায়ই হিমশিম খেতে হয় তাঁকে। তবুও মেয়ের প্রতিভা দেখে কোনওদিন মুখ ভার করেননি। নিজের কষ্ট আড়াল করে হাসিমুখে সবটা সামাল দেন তিনি। সৃজিতার মা-ও সব সময় মেয়ের পাশে থেকেছেন। পরিবারের এই সহযোগিতাই কৃতী কন্যাকে আরও শক্ত করেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সৃজিতার বাবা বলেন, “মেয়ে বড় হয়ে অনেক দূর যাবে”। এই বিশ্বাসই যেন তাঁকে লড়াই করার শক্তি দেয়। জেলা জয়ের পর সৃজিতার লক্ষ্য এখন রাজ্যস্তর। সে রাজ্য চ্যাম্পিয়ন হতে চায়। খেলাধূলার পাশাপাশি তাঁকে মনে রয়েছে আরও বড় স্বপ্ন। সে একদিন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চায়। দেশরক্ষার ইচ্ছাই তাঁকে অনুপ্রাণিত করে। সৃজিতার এই ভাবনায় গর্বিত তাঁর শিক্ষক-শিক্ষিকা, প্রতিবেশী এবং গ্রামবাসীরা। সবার মুখে একটাই কথা, “এই প্রতিভা যথাযথ সুযোগ পাক”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: টোটো চালক বাবার সোনার টুকরো মেয়ে! ১০ বছরেই হাই জাম্পে চ্যাম্পিয়ন পটাশপুরের সৃজিতা, লক্ষ্য এবার আরও বড়
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement