advertisement

East Bardhaman News: চা দোকানের পিছনে উদ্ধার বোমা, মাঠে সার দিতে চোখে পড়ল কৃষকের! নিষ্ক্রিয় করা হল দামোদরের চরে

Last Updated:

East Bardhaman News: বন্ধ হয়ে যাওয়া একটি চায়ের দোকানের পিছনের ফাঁকা মাঠ থেকে উদ্ধার বিস্ফো*রক ভর্তি ব্যাগ। মেমারিত চাঞ্চল্য।

বন্ধ চা দোকান
বন্ধ চা দোকান
মেমারি, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: বস্তা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারিতে। বন্ধ হয়ে যাওয়া একটি চায়ের দোকানের পিছনের ফাঁকা মাঠ থেকে উদ্ধার বোমা। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারি থানার নুদিপুর এলাকায়। বন্ধ হয়ে যাওয়া একটি চায়ের দোকানের পিছনের ফাঁকা মাঠ থেকে বোমা উদ্ধার। যদিও পরে পাল্লা এলাকায় দামোদর নদের চরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়
বোমা উদ্ধারের পর থেকে জায়গাটিকে ঘিরে রেখেছে পুলিশ। একটি বস্তার ভেতর থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে বোমাগুলি রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড। স্থানীয় বাসিন্দা নবাব আলী শেখ বলেন, সকালে এসে শুনি একটি বস্তায় বোমা রাখা আছে। সিভিক ভলান্টিয়াররা ছিলেন।
advertisement
advertisement
তারা বললেন ওদিকে যেওনা বোমা আছে। দোকানটি আমাদের। কিছুদিন খোলা হয়েছিল। কিন্তু ভাল চলছিল না বলে বর্তমানে দোকানটি বন্ধই ছিল। আজ সকালে হঠাৎ শুনি দোকানের পিছনের মাঠে একটি বস্তায় বোমা উদ্ধার হয়েছে। আমার জ্যাঠা দোকানের পিছনের জমিতে সার ছড়াচ্ছিলেন। তিনি প্রথম জানতে পেরে বিষয়টি আমাদের জানান। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কারা এই বোমাগুলি ফেলে গিয়েছে, সেই বিষয়টিও স্থানীয়দের ভাবাচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকেই আতঙ্কিত স্থানীয়রা। অনেকেই মনে করছেন, সঠিক সময়ে চোখে না পড়লে বড় বিপদ হতে পারত। কিন্তু কৃষিকাজের সময় তা সামনে আসায় সেই বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন সকলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: চা দোকানের পিছনে উদ্ধার বোমা, মাঠে সার দিতে চোখে পড়ল কৃষকের! নিষ্ক্রিয় করা হল দামোদরের চরে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement