advertisement

East Bardhaman News: স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় আক্রোশ! বর্তমান স্বামীর গলায় ধারালো অস্ত্রের কোপ বসালেন প্রাক্তন, বর্ধমানে রক্তারক্তি কাণ্ড

Last Updated:

East Bardhaman News: আহত যুবক জানান, আমার স্ত্রী তাঁর প্রাক্তন স্বামীর অত্যাচারে তাঁকে ছেড়ে ৪ মাস আগে আমার কাছে চলে আসে। আমরা দু'জন মন্দিরে গিয়ে বিয়েও করি। এরপর থেকেই তাঁর আক্রোশ।

আহত যুবক
আহত যুবক
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ স্ত্রীকে বিয়ে করার ক্ষোভবশত স্ত্রীর বর্তমান স্বামীর উপর চড়াও। গলায় ধারালো অস্ত্রের কোপ বসালেন প্রাক্তন স্বামী। বৃহস্পতিবার রাতে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড়ের হাটসিমলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় আহত যুবকের নাম সোমনাথ দাস। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার তিনি জানান, আমার স্ত্রী তাঁর প্রাক্তন স্বামীর অত্যাচারে তাঁকে ছেড়ে ৪ মাস আগে আমার কাছে চলে আসে। আমরা দু’জন মন্দিরে গিয়ে বিয়েও করি। এরপর থেকেই আমার স্ত্রীর উপর তাঁর আক্রোশ।
আরও পড়ুনঃ বিনামূল্যে স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ, পাশাপাশি চাকরির সন্ধান! বাঁকুড়ার বুকে দারুণ উদ্যোগ, উপকৃত হচ্ছেন বহু
আহত ওই যুবকের দাবি, কিছুদিন আগেও আমার স্ত্রীকে সে মারধর করেছে। এরপর গতকাল রাতে নবদ্বীপের প্রাচীন মায়াপুরে বাড়ি ফিরব বলে হাটসিমলায় দাঁড়িয়েছিলাম। সেই সময় অতর্কিতে পিছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় অভিযুক্ত মহাদেব সরকার। এই ঘটনায় গুরুতর জখম হন সোমনাথ।
advertisement
advertisement
বর্তমানে গুরুতর আহত অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। অন্যদিকে অভিযুক্ত মহাদেব সরকারকে গ্রেফতার করেছে নাদনঘাট থানার পুলিশ। শুক্রবার তাঁকে কালনা মহকুমা আদালতে পাঠানো হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় আক্রোশ! বর্তমান স্বামীর গলায় ধারালো অস্ত্রের কোপ বসালেন প্রাক্তন, বর্ধমানে রক্তারক্তি কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement