advertisement

East Bardhaman News: জীবন দিয়ে বোঝালেন 'দোস্তি', বন্ধুকে বাঁচিয়ে নিজেই চলে গেলেন যুবক! পিকনিকে গিয়ে মর্মান্তিক কাণ্ড

Last Updated:

East Bardhaman News: নববর্ষের আনন্দ পরিণত হল বিষাদে।বন্ধুকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক। ঘন্টাখানেক পর উদ্ধার দেহ।

ডিভিসি  সেচখাল
ডিভিসি সেচখাল
বর্ধমান, সায়নী সরকার: নববর্ষের আনন্দ নিমেষেই পরিণত হল বিষাদে। বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে গেলেন এক যুবক। ঘন্টাখানেক পর উদ্ধার দেহ। উৎসবের আমেজে বন্ধু-বান্ধবদের নিয়ে মেতে ওঠার আনন্দ এক নিমেষেই গেল বদলে। শোকের ছায়া বর্ধমানের কাঞ্চননগর এলাকায়। পিকনিক করতে গিয়ে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেই জলে তলিয়ে গিয়েছেন ওই যুবক।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঞ্চননগর চন্ডিতলায়। মৃত যুবকের নাম দীপঙ্কর শীল(৩৩)। বাড়ি রথতলা পুরাতন কলোনী এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঞ্চননগর চন্ডিতলা এলাকায় ডিভিসির সেচখালের পাশে নববর্ষ উপলক্ষ্যে পিকনিক করতে যান স্থানীয় কয়েকজন যুবক। বিজয় দাস নামে একজন স্নান করতে নামেন। কিছুক্ষণ পর তাকে জলে তলিয়ে যেতে দেখেন দীপঙ্কর। ​বন্ধুকে ডুবতে দেখে এক মুহূর্তের জন্যও নিজের কথা ভাবেননি দীপঙ্কর। বিজয়কে উদ্ধার করতে নিজে নেমে পড়েন জলে।
advertisement
advertisement
এরপর বিজয় দাস কোনওরকমে উঠে এলেও নিজেই জলে তলিয়ে যান দীপঙ্কর। খোঁজাখুঁজির প্রায় এক ঘন্টা পর সেচখাল থেকে দীপঙ্করকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বর্ধমান হাসপাতালে যান বিধায়ক খোকন দাস। এই ব্যাপারে পঙ্কজ বরুয়া বলেন, নতুন বছর উপলক্ষে ক্লাবের ছেলেরা একসঙ্গে পিকনিক করতে গিয়েছিল ডিভিসি ক্যানেলের ওখানে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রথম একজন জলে নামে তাকে ডুবে যেতে দেখে আরও একজন জলে ঝাঁপ দেয়। কিন্তু বন্ধুকে উদ্ধার করতে পারলেও নিজের জলে তলিয়ে যায় দীপঙ্কর। সাঁতার জানলেও জলের শ্রোত থাকায় তলিয়ে যান তিনি। বিধায়ক খোকন দাস বলেন, নববর্ষে প্রথম দিনে প্রতি বছরই প্রচুর ফিস্ট হয় ডিভিসির পারে। যিনি মারা গিয়েছেন, তিনি রথতলা এলাকারই ছেলে। প্রথম যে জলে ডুবে গিয়েছিল, তাঁকে বাঁচাতে গিয়ে দীপঙ্কর নিজেই জলে ডুবে যান।খুবই মর্মান্তিক ঘটনা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: জীবন দিয়ে বোঝালেন 'দোস্তি', বন্ধুকে বাঁচিয়ে নিজেই চলে গেলেন যুবক! পিকনিকে গিয়ে মর্মান্তিক কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement