advertisement

Durgapur Doctor Died: প্রচন্ড গতিতে হাসপাতালের সামনে গাড়ি দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ডাক্তারি পড়ুয়ার

Last Updated:

Durgapur Doctor Died: আশঙ্কাজনক আরও ২ জন। মৃত তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার নাম অনঘ মান্না, বয়স ২৩।

দুর্গাপুর: দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতাল ক্যাম্পাসে চার চাকার বেপরোয়া গতিতে ভাঙল তিনটি গাছ, ভাঙল ল্যাম্প পোস্ট। আর তারই সঙ্গে মর্মান্তিক মৃত্যু হল গাড়িতে থাকা ডাক্তারি পড়ুয়ার। আশঙ্কাজনক আরও ২ জন। মৃত তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার নাম অনঘ মান্না, বয়স ২৩।
মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক আরও এক ডাক্তারি পড়ুয়া নীলাভ রায় ও ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া স্বপ্নীল বোরা। পুলিশ সূত্রে খবর, রবিবার মাঝ রাতে দুর্গাপুরের ভাড়া বাড়ি থেকে প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া স্বপ্নীল বোরার গাড়িতে করে ওই বেসরকারি হাসপাতালে আসছিল। গাড়ির গতি এতটাই ছিল নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাছ ও একটি ল্যাম্প পোস্ট ভেঙে ফেলে।
advertisement
advertisement
আরও পড়ুন: মারাত্মক! বাইপাস রোডের রেলিং ভেঙে চিকিৎসকের গাড়ি ঢুকে গেল বাড়িতে, পিষে দিল বৃদ্ধাকে, দেখুন
নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি ছুটে আসে এবং দুর্গাপুর থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অনঘ মান্নাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দু'জন চিকিৎসাধীন।
advertisement
অর্পণ চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Doctor Died: প্রচন্ড গতিতে হাসপাতালের সামনে গাড়ি দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ডাক্তারি পড়ুয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement