advertisement

Durgapur Case Update: সম্পূর্ণ বদলে গেল দুর্গাপুরের নির্যাতিতার বাবার 'বয়ান'! মুখ্যমন্ত্রী-পুলিশকে নিয়ে যা বললেন, প্রশাসনকে বড় সার্টিফিকেট! কী এমন ঘটল জানেন?

Last Updated:

Durgapur Case Update: অভিযোগ ওঠে, গত শুক্রবার গণধর্ষণের শিকার হন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া৷

কী এমন বললেন নির্যাতিতার বাবা?
কী এমন বললেন নির্যাতিতার বাবা?
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: দুর্গাপুর কাণ্ডে হঠাৎ অবস্থান বদল নির্যাতিতার বাবার৷ ঘটনার পর থেকে এতদিন পর্যন্ত রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করলেও বুধবার আচমকাই তাঁর মুখে অন্য কথা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে ন্যায়বিচার পাওয়ার জন্য তাঁর উপরেই ভরসা রাখার কথা জানালেন তিনি৷ আস্থা রাখছেন পুলিশের তদন্তেও৷ যদিও কেন তাঁর এই অবস্থান বদল, তা স্পষ্ট করেননি নির্যাতিতার বাবা৷
advertisement
অভিযোগ ওঠে, গত শুক্রবার গণধর্ষণের শিকার হন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া৷ ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই ছাত্রীর বাবা এবং মা শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ নিজেদের মেয়েকে ওড়িশায় নিয়ে যেতে চান বলেও জানিয়েছিলেন তাঁরা৷
advertisement
advertisement
রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে নির্যাতিতার বাবা ঘটনার পর বলেছিলেন, বাংলার সরকারের কোনও সাহায্য চাই না৷ আমি শুধু বিচার চাই৷ পুলিশ, মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন৷ এখানে কোনও নিরাপত্তা নেই৷ মেয়েকে ভুবনেশ্বর নিয়ে যেতে চাই৷
ঘটনার পর থেকেই কার্যত দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতাদের ঘেরাটোপে ছিলেন নির্যাতিতার বাবা৷ তাঁর সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ মেয়ের উপরে নির্যাতনের ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি তুলেছিলেন নির্যাতিতার বাবা৷ বুধবার দুপুরেও তিনি জানিয়েছিলেন, মেয়েকে নিয়ে ওড়িশায় ফিরে যেতে চান৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আপনার সোনার বাংলা সোনার থাক, আমরা মেয়েকে নিয়ে ওড়িশায় ফিরে যেতে চাই৷
advertisement
যদিও তার কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থান বদল করে নির্যাতিতার বাবা সংবাদমাধ্যমের সামনে বলেন, আমি মমতা দিদিকে মা বলে ক্ষমা চেয়ে নিচ্ছি৷ ওদের মেয়ে হিসেবেই আমার মেয়েকে রেখে যাচ্ছি৷ আমাকে নিজের ছেলের মতো ভেবে ক্ষমা করে দিন৷ উনি যা ন্যায় দেবেন, তাতেই আমরা খুশি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Case Update: সম্পূর্ণ বদলে গেল দুর্গাপুরের নির্যাতিতার বাবার 'বয়ান'! মুখ্যমন্ত্রী-পুলিশকে নিয়ে যা বললেন, প্রশাসনকে বড় সার্টিফিকেট! কী এমন ঘটল জানেন?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement